ওয়ানডে ইতিহাসের ৫ হাজারতম ম্যাচে জয় পেল স্কটল্যান্ড
ওয়ানডে ৫ হাজারতম ম্যাচে জয় পেয়েছে স্কটল্যান্ড। ডান্ডিতে ঐতিহাসিক এই ম্যাচে মুখোমুখি হয়ে কানাডাকে ৯ রানে হারিয়েছে স্বাগতিকরা।
স্কটিশদের দেওয়া ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বলে ১২ রান প্রয়োজন ছিল কানাডার। স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ১ উইকেট। সাফওয়ান শরীফের প্রথম বলে ২ রান নিয়ে ৫ বলে ব্যবধান ১০ করেন জাহিদ শিরজাদ।
তবে ফিরতি বলেই জর্জ মুন্সিকে ক্যাচ দিয়ে বসলে জয়ের স্বপ্ন শেষ হয় কানাডার। ফলে অধিনায়ক সাদ বিন জাফরের অপরাজিত ৪০ রান তাই বৃথাই গেল।
কানাডার শুরুটা ভালো না হলেও ওপেনার যুবরাজ শামরার ৭৮ রানের সৌজন্যে একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে ব্র্যান্ডন ম্যাকমুলান (৩ উইকেট) ও ওলিভার ডেভিডসন (২) পরে স্কটল্যান্ডকে ম্যাচে ফেরান। ১৮১ রানে ৭ উইকেট হারানো কানাডা তখন বড় পরাজয়ের দ্বারপ্রান্তে।
তবে অষ্টম উইকেটে ৬৮ বলে ৮৪ রানের জুটি গড়ে কানাডাকে জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন সাদ-আনশ প্যাটেল। কিন্তু ১২ বলে যখন জয়ের জন্য ১৭ রান প্রয়োজন ঠিক তখনই আউট হলেন প্যাটেল। ৪১ রানে আউট হতেই জয়ের আশা হয় কানাডার।
এর আগে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট লিগ টুয়ের ম্যাচে ফিনলে ম্যাকক্রেথের সেঞ্চুরিতে ২৮১ রানের সংগ্রহ
ওয়ানডে ৫ হাজারতম ম্যাচে জয় পেয়েছে স্কটল্যান্ড। ডান্ডিতে ঐতিহাসিক এই ম্যাচে মুখোমুখি হয়ে কানাডাকে ৯ রানে হারিয়েছে স্বাগতিকরা।
স্কটিশদের দেওয়া ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বলে ১২ রান প্রয়োজন ছিল কানাডার। স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ১ উইকেট। সাফওয়ান শরীফের প্রথম বলে ২ রান নিয়ে ৫ বলে ব্যবধান ১০ করেন জাহিদ শিরজাদ।
তবে ফিরতি বলেই জর্জ মুন্সিকে ক্যাচ দিয়ে বসলে জয়ের স্বপ্ন শেষ হয় কানাডার। ফলে অধিনায়ক সাদ বিন জাফরের অপরাজিত ৪০ রান তাই বৃথাই গেল।
কানাডার শুরুটা ভালো না হলেও ওপেনার যুবরাজ শামরার ৭৮ রানের সৌজন্যে একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে ব্র্যান্ডন ম্যাকমুলান (৩ উইকেট) ও ওলিভার ডেভিডসন (২) পরে স্কটল্যান্ডকে ম্যাচে ফেরান। ১৮১ রানে ৭ উইকেট হারানো কানাডা তখন বড় পরাজয়ের দ্বারপ্রান্তে।
তবে অষ্টম উইকেটে ৬৮ বলে ৮৪ রানের জুটি গড়ে কানাডাকে জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন সাদ-আনশ প্যাটেল। কিন্তু ১২ বলে যখন জয়ের জন্য ১৭ রান প্রয়োজন ঠিক তখনই আউট হলেন প্যাটেল। ৪১ রানে আউট হতেই জয়ের আশা হয় কানাডার।
এর আগে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট লিগ টুয়ের ম্যাচে ফিনলে ম্যাকক্রেথের সেঞ্চুরিতে ২৮১ রানের সংগ্রহ পায় স্কটল্যান্ড। ১১২ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ক্যারিয়ারের অভিষেক ওয়ানডে সেঞ্চুরিটি সাজান ৯ চার ও ২ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন মাইকেল জোনস। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জাহিদ।