ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ
ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে আগামীকাল দুই দলেই কিছু নতুন মুখ দেখা যাবে। চোট নিয়ে ওয়ানডে সিরিজে ডাগআউটে বসে থাকা মিচেল মার্শ অজিদের নেতৃত্ব দিবেন টি-টোয়েন্টি সিরিজে। আর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া চোট লিটন কুমার দাসকে ছিটকে দিতে পারে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকে। যদিও তিনি জানিয়েছেন টসের আগপর্যন্ত দেখা হবে। তবে সূত্র জানাচ্ছে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। মঙ্গলবার লিটন দলের সঙ্গে অনুশীলনও করেননি। এই সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া তাওহিদ হৃদয়কে তাই প্রথম ম্যাচেই অধিনায়কত্ব করতে হতে পারে। । গতকাল নিজের ফিটনেস নিয়ে লিটন বলছিলেন, ‘প্রথমত, আমি আগের চেয়ে ভালো আছি, যে অবস্থায় ছিলাম তার চেয়ে ভালো। কিন্তু আমরা আজ (মঙ্গলবার) দেখব, এরপর কাল (বুধবার) আবার দেখে আমার অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।’ তবে লিটন না খেললেও পারভেজ হোসেন ইমনের খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই
ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে আগামীকাল দুই দলেই কিছু নতুন মুখ দেখা যাবে। চোট নিয়ে ওয়ানডে সিরিজে ডাগআউটে বসে থাকা মিচেল মার্শ অজিদের নেতৃত্ব দিবেন টি-টোয়েন্টি সিরিজে। আর ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া চোট লিটন কুমার দাসকে ছিটকে দিতে পারে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকে। যদিও তিনি জানিয়েছেন টসের আগপর্যন্ত দেখা হবে। তবে সূত্র জানাচ্ছে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। মঙ্গলবার লিটন দলের সঙ্গে অনুশীলনও করেননি। এই সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া তাওহিদ হৃদয়কে তাই প্রথম ম্যাচেই অধিনায়কত্ব করতে হতে পারে। ।
গতকাল নিজের ফিটনেস নিয়ে লিটন বলছিলেন, ‘প্রথমত, আমি আগের চেয়ে ভালো আছি, যে অবস্থায় ছিলাম তার চেয়ে ভালো। কিন্তু আমরা আজ (মঙ্গলবার) দেখব, এরপর কাল (বুধবার) আবার দেখে আমার অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।’ তবে লিটন না খেললেও পারভেজ হোসেন ইমনের খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। গতকাল অনুশীলনে তাকে চনমনে দেখা গেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত এপ্রিলে টি-টোয়েন্টি সিরিজে প্রায় দ্বিতীয় সারির পেস আক্রমণ নিয়ে খেলেছিল বাংলাদেশ। তবে এবার পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নিয়েই মাঠে নামবে টাইগাররা। রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা পেস আক্রমণের মূল ভরসা হিসেবে থাকবেন।
অন্যদিকে ওয়ানডে সিরিজ হেরে নিশ্চিতভাবেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে অস্ট্রেলিয়া। টিম ডেভিড, মিচেল মার্শের মতো ক্রিকেটাররা এই সিরিজে খেলবেন। মার্শের আশা অন্তত টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরতে পারবেন।
গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘আমাদের দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন কয়েকজন ক্রিকেটার যোগ দিয়েছে। ছেলেরা এই সিরিজের জন্য মুখিয়ে আছে। নিঃসন্দেহে সফরটা কঠিন গেছে, কিন্তু আমরা অনেক আশা নিয়ে এই সিরিজে নামছি। আশা করছি সিরিজ জিততে পারব এবং ভালো ক্রিকেট খেলতে পারব।’
ওয়ানডে সিরিজে বাংলাদেশের পেস আক্রমণের বিপক্ষে অস্ট্রেলিয়া বেশ ভুগেছিল। প্রথম দুই ম্যাচ হেরে তারা সিরিজও হারিয়ে ফেলে, তবে শেষ ম্যাচে তারা অল্প ব্যবধানে জয় তুলে নেয়। মিচেল মার্শ জানান, অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ফেরায় টি-টোয়েন্টি সিরিজে তাদের ভারসাম্য আরও ভালো হয়েছে। তিনি বিশেষভাবে টিম ডেভিডের প্রশংসা করেন এবং তাকে বিশ্বের সেরা মিডল-অর্ডার ব্যাটারদের একজন হিসেবে উল্লেখ করেন।
মার্শ বলেন, ‘যখন আপনি বিশ্বের সেরা মিডল-অর্ডার ব্যাটারদের একজনকে দলে ফেরান, অভিজ্ঞ এবং নিজের সামর্থ্যে আত্মবিশ্বাসী একজনকে, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
সবশেষ ২০২১ সালে বাংলাদেশে বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেবার মিরপুরে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। দুই দলের ১১টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৪টি জয়ই ঐ সিরিজে এসেছিল। ওই সিরিজে সর্বোচ্চ ১৫৬ রান করেছিলেন মার্শ। যদিও ওই সিরিজের উইকেট নিয়ে অস্ট্রেলিয়া তো বটেই খোদ বাংলাদেশের ক্রিকেটাররাই নানা সময়ে সমালোচনা করেছেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। মিরপুরে স্পোর্টিং উইকেটেই অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। আজ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের উইকেটেও রান থাকবে প্রচুর।
এসকেডি/আইএন
What's Your Reaction?