ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান (৬০) উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ওয়াজেদ হোসেনের ছেলে। তিনি মনোহরপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার মাসুদুর রহমানের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তাকে মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদুর রহমান (৬০) উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ওয়াজেদ হোসেনের ছেলে। তিনি মনোহরপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার মাসুদুর রহমানের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তাকে মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow