ওয়ার্নের দূরদর্শিতার ফল, ১৮ বছর পর পরিবার পাচ্ছে ৫৮২ কোটি টাকা

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন শুধু মাঠের জাদুকরই ছিলেন না, ভবিষ্যৎ পরিকল্পনায়ও ছিলেন অসাধারণ দূরদর্শী- যার প্রমাণ মিলছে প্রায় দুই দশক পর। রাজস্থান রয়্যালসের সঙ্গে ২০০৮ সালে করা একটি চুক্তির ধারা এখন তার পরিবারকে এনে দিতে যাচ্ছে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি রুপি (প্রায় ৫৮২ কোটি ৩১ লাখ টাকা)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরের আগে রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তি করার সময় ওয়ার্ন শুধু অধিনায়কত্বই গ্রহণ করেননি, বরং দলটির ক্রিকেট পরিচালনার পুরো দায়িত্বও নিজের হাতে নিয়েছিলেন। সেই চুক্তির অংশ হিসেবে প্রতি মৌসুমে খেলার জন্য তিনি ফ্র্যাঞ্চাইজিটির ০.৭৫ শতাংশ মালিকানা শেয়ার নেওয়ার শর্ত যুক্ত করেছিলেন। পরবর্তীতে তিনি চার মৌসুম রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন, ফলে তার মোট শেয়ার দাঁড়ায় ৩ শতাংশ। > Shane Warne\'s salary while playing for Rajasthan Royals was approx ₹2.34 crore per season> With that, he wanted 0.75% equity annually.> Warne played 4 seasons, making him ₹9.36 Crore + 3% RR shares> Yesterday RR got sold for $1.63 Billion. Warne\'s 3% made his family… pic.twitter.com/Hb907mS

ওয়ার্নের দূরদর্শিতার ফল, ১৮ বছর পর পরিবার পাচ্ছে ৫৮২ কোটি টাকা

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন শুধু মাঠের জাদুকরই ছিলেন না, ভবিষ্যৎ পরিকল্পনায়ও ছিলেন অসাধারণ দূরদর্শী- যার প্রমাণ মিলছে প্রায় দুই দশক পর। রাজস্থান রয়্যালসের সঙ্গে ২০০৮ সালে করা একটি চুক্তির ধারা এখন তার পরিবারকে এনে দিতে যাচ্ছে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি রুপি (প্রায় ৫৮২ কোটি ৩১ লাখ টাকা)।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরের আগে রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তি করার সময় ওয়ার্ন শুধু অধিনায়কত্বই গ্রহণ করেননি, বরং দলটির ক্রিকেট পরিচালনার পুরো দায়িত্বও নিজের হাতে নিয়েছিলেন। সেই চুক্তির অংশ হিসেবে প্রতি মৌসুমে খেলার জন্য তিনি ফ্র্যাঞ্চাইজিটির ০.৭৫ শতাংশ মালিকানা শেয়ার নেওয়ার শর্ত যুক্ত করেছিলেন। পরবর্তীতে তিনি চার মৌসুম রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন, ফলে তার মোট শেয়ার দাঁড়ায় ৩ শতাংশ।

২০০৮ সালের আইপিএরের প্রধম আসরেই ওযার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস শিরোপা জিতে ইতিহাস গড়ে। সেই সময় ফ্র্যাঞ্চাইজিটি মাত্র ৬৭ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছিল এমার্জিং মিডিয়া, যার নেতৃত্বে ছিলেন মনোজ বাদালে; কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলের মূল্য বহুগুণ বেড়েছে।

সম্প্রতি মার্কিনভিত্তিক একটি কনসোর্টিয়াম, যার নেতৃত্বে আছেন ক্যাল সোমানি, ১.৬৩ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ২ হাজার কোটি টাকা) রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে। এই বিপুল অঙ্কের বিক্রয়মূল্যের ভিত্তিতে ওয়ার্নের ৩ শতাংশ মালিকানা শেয়ারের বর্তমান মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি রুপি (৫৮২ কোটি থেকে ৫৯৫ টাকা)।

এই অর্থ ওয়ার্নের পরিবার পাবে, যদিও তারা সরাসরি শেয়ার বিক্রি করে অর্থ তুলতে পারবে ২০২৬ সালের আইপিএল শেষ হওয়ার পর। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে বিসিসিআই-এর অনুমোদন প্রয়োজন হবে।

ওয়ার্ন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাকে শুধু অধিনায়ক নয়, কোচ এবং পুরো ক্রিকেট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি নিজেই দল পরিচালনার সবকিছু দেখতেন, যা তাকে এই ধরনের চুক্তির সুযোগ এনে দেয়।

দুঃখজনকভাবে, ২০২২ সালে ওয়ার্ন মৃত্যুবরণ করেন এবং এই ঐতিহাসিক আর্থিক সাফল্যের মুহূর্তটি তিনি নিজে দেখে যেতে পারেননি। তবে তার দূরদর্শী সিদ্ধান্তের কারণে আজ তার পরিবার বিশাল অঙ্কের এই আর্থিক সুবিধা পেতে যাচ্ছে, যা ক্রিকেট ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow