ওয়াশিংটন পোস্টের এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বড় ছাটাইয়ের ঘটনা ঘটেছে। খরচ কমাতে প্রতিষ্ঠানটি কয়েক শ কর্মীকে ছাঁটাই করেছে। বুধবার এক দিনেই প্রায় এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের নোটিশ পেয়েছেন। এরপর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পত্রিকাটির নির্বাহী সম্পাদক ম্যাট মারে বলেন, ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস চান, ওয়াশিংটন পোস্ট আরও বড়, সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান হয়ে উঠুক। কর্মী ছাটাই হলেও তিনি এখনো প্রকাশনাটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। তবে নির্বাহী সম্পাদকের বক্তব্যে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক কাটছে না। তারা বলছেন, এ ধরনের কাজ শুভ লক্ষণ নয়। পত্রিকাটির আকার ছোট করার পরিকল্পনাও মালিকপক্ষের থাকতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, বুধবার প্রতিষ্ঠানটির প্রায় প্রতি তিনজন কর্মীর একজনকে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে নিউজরুম বা সংবাদক্ষের কর্মীর সংখ্যাই ৩০০–এর বেশি। এ নিয়ে এক বিবৃতিতে দ্য পোস্ট গিল্ড বলেছে, ‘যদি জেফ বেজোস আর সেই লক্ষ্যে বিনিয়োগ করতে ইচ্ছুক না হন, তবে পত্রিকাটির জন্য নতুন একজন অভিভাবকের প্রয়োজন। কারণ, বহু প্রজন্ম ধরে ওয়াশিংটন পোস্ট সাংবাদিকতার মাধ্যম
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বড় ছাটাইয়ের ঘটনা ঘটেছে। খরচ কমাতে প্রতিষ্ঠানটি কয়েক শ কর্মীকে ছাঁটাই করেছে। বুধবার এক দিনেই প্রায় এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাইয়ের নোটিশ পেয়েছেন।
এরপর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পত্রিকাটির নির্বাহী সম্পাদক ম্যাট মারে বলেন, ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস চান, ওয়াশিংটন পোস্ট আরও বড়, সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান হয়ে উঠুক। কর্মী ছাটাই হলেও তিনি এখনো প্রকাশনাটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন।
তবে নির্বাহী সম্পাদকের বক্তব্যে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক কাটছে না। তারা বলছেন, এ ধরনের কাজ শুভ লক্ষণ নয়। পত্রিকাটির আকার ছোট করার পরিকল্পনাও মালিকপক্ষের থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, বুধবার প্রতিষ্ঠানটির প্রায় প্রতি তিনজন কর্মীর একজনকে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে নিউজরুম বা সংবাদক্ষের কর্মীর সংখ্যাই ৩০০–এর বেশি।
এ নিয়ে এক বিবৃতিতে দ্য পোস্ট গিল্ড বলেছে, ‘যদি জেফ বেজোস আর সেই লক্ষ্যে বিনিয়োগ করতে ইচ্ছুক না হন, তবে পত্রিকাটির জন্য নতুন একজন অভিভাবকের প্রয়োজন। কারণ, বহু প্রজন্ম ধরে ওয়াশিংটন পোস্ট সাংবাদিকতার মাধ্যমে লাখ লাখ মানুষকে সেবা দিয়ে গেছে। সেসব মানুষ এখনো এই পত্রিকার সেবার ওপর নির্ভরশীল।’
What's Your Reaction?