ওয়েল পার্ক রেসিডেন্সের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
চট্টগ্রামের অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) এ উপলক্ষে ওয়েল পার্ক রেসিডেন্সের সেমিনার কক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এম. এ মনছুর বলেন, ওয়েল গ্রুপ তার বাণিজ্যিক সফলতার সঙ্গে সঙ্গে দেশের আর্থ সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলছে যুগ হতে যুগ যুগান্তরে। জীবন এবং জীবিকার প্রশ্নে সর্বাগ্রে যে সব বিষয় চলে আসে তা হল, অন্ন, বস্ত্র, বাসস্থান। ওয়েল গ্রুপ অত্যন্ত সফলতার সঙ্গে পর্যায়ক্রমে এসব ক্ষেত্রে দৃশ্যমান ভূমিকা রেখে যাচ্ছে। ওয়েল পার্ক রেসিডেন্স তারই ধারাবাহিকতার একটি অংশ। তিনি বলেন, বৈদেশিক বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে দেশি-বিদেশি পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানে কর্মরত সকলের সেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে নিজেদের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে ও দেশের স্বার্থে। প্রতিযোগিতা নয় নিজেদের সেরাটুকু দিয়ে গুণগতমানকে উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে। আবু কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আলী নওশাদ পারভেজ, ম
চট্টগ্রামের অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) এ উপলক্ষে ওয়েল পার্ক রেসিডেন্সের সেমিনার কক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এম. এ মনছুর বলেন, ওয়েল গ্রুপ তার বাণিজ্যিক সফলতার সঙ্গে সঙ্গে দেশের আর্থ সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলছে যুগ হতে যুগ যুগান্তরে। জীবন এবং জীবিকার প্রশ্নে সর্বাগ্রে যে সব বিষয় চলে আসে তা হল, অন্ন, বস্ত্র, বাসস্থান। ওয়েল গ্রুপ অত্যন্ত সফলতার সঙ্গে পর্যায়ক্রমে এসব ক্ষেত্রে দৃশ্যমান ভূমিকা রেখে যাচ্ছে। ওয়েল পার্ক রেসিডেন্স তারই ধারাবাহিকতার একটি অংশ।
তিনি বলেন, বৈদেশিক বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে দেশি-বিদেশি পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানে কর্মরত সকলের সেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে নিজেদের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে ও দেশের স্বার্থে। প্রতিযোগিতা নয় নিজেদের সেরাটুকু দিয়ে গুণগতমানকে উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে।
আবু কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আলী নওশাদ পারভেজ, মামুন আল রশীদ, রানা কুমার মজুমদার, মেজবাহ উদ্দিন আহমেদ, বিশ্বনাথ দাস, রেজওয়ানুল ইসলাম, খোরশেদুল আলম, মোরশেদুল আলম, তানজীর আমীর চৌধুরী, আব্দুল মাবুদ, আমজাদ হোসেন প্রমুখ। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইউনুছ।
What's Your Reaction?