কওমি কৃতি শিক্ষার্থীদের জন্য ৩টি ওমরাসহ ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা
কওমি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মূল্যায়ন ও উচ্চতর গবেষণায় উদ্বুদ্ধ করতে ৩টি উমরা-সহ মোট ৪৫ লাখ টাকার পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও বিশেষ নাসিহা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (৩০ মার্চ) আস-সুন্নাহর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রোগ্রামের ঘোষণা দেন। তিনি বলেন, প্রতি বছর দেশের কওমি মাদ্রাসাগুলো থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস সম্পন্ন করে দ্বীন ও জাতির খেদমতে আত্মনিয়োগ করেন। তবে এ বিপুল সংখ্যক শিক্ষার্থীর মেধার যথাযথ মূল্যায়ন ও গবেষণায় উৎসাহ দেওয়ার উদ্যোগ তুলনামূলকভাবে কম। একইসঙ্গে শিক্ষাজীবনের শেষ প্রান্তে এসে অভিজ্ঞ আলেমদের দিকনির্দেশনা পাওয়ার সুযোগও সীমিত। এই প্রেক্ষাপটে ‘কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসিহা প্রোগ্রাম ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আহমাদুল্লাহ। কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরির কেন্দ্রীয় পরীক্ষায় দাওরায়ে হাদিস বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ও মুমতাজপ্রাপ্ত ৫০০ জন আলেম-আলেমাকে আবেদন
কওমি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মূল্যায়ন ও উচ্চতর গবেষণায় উদ্বুদ্ধ করতে ৩টি উমরা-সহ মোট ৪৫ লাখ টাকার পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও বিশেষ নাসিহা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
সোমবার (৩০ মার্চ) আস-সুন্নাহর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রোগ্রামের ঘোষণা দেন।
তিনি বলেন, প্রতি বছর দেশের কওমি মাদ্রাসাগুলো থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস সম্পন্ন করে দ্বীন ও জাতির খেদমতে আত্মনিয়োগ করেন। তবে এ বিপুল সংখ্যক শিক্ষার্থীর মেধার যথাযথ মূল্যায়ন ও গবেষণায় উৎসাহ দেওয়ার উদ্যোগ তুলনামূলকভাবে কম। একইসঙ্গে শিক্ষাজীবনের শেষ প্রান্তে এসে অভিজ্ঞ আলেমদের দিকনির্দেশনা পাওয়ার সুযোগও সীমিত।
এই প্রেক্ষাপটে ‘কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসিহা প্রোগ্রাম ২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আহমাদুল্লাহ।
কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরির কেন্দ্রীয় পরীক্ষায় দাওরায়ে হাদিস বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ও মুমতাজপ্রাপ্ত ৫০০ জন আলেম-আলেমাকে আবেদনের ভিত্তিতে এই সংবর্ধনা দেওয়া হবে।
এর মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম তিনজন পাবেন ওমরার সুযোগ এবং ১০ হাজার টাকা সমমূল্যের কিতাব। চতুর্থ স্থান অধিকারী পাবেন ১ লাখ টাকা এবং পঞ্চম স্থান অধিকারী পাবেন ৮০ হাজার টাকা সমমূল্যের কিতাব। এভাবে মোট ৫০০ জনকে ৪৫ লাখ টাকার পুরস্কার প্রদান করা হবে, যা সম্পূর্ণভাবে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্ধারিত হবে।
এছাড়া প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে। পাশাপাশি ইবনে সিনা ও আদ-দ্বীন হাসপাতালের বিশেষ ডিসকাউন্ট হেলথ কার্ডও প্রদান করা হবে। ছাত্রীরাও আবেদন করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে পুরস্কার গ্রহণ করবেন সংশ্লিষ্ট পুরুষ অভিভাবক।
সংবর্ধনা ও নাসিহা প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আগ্রহীদের নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ছাড়া কাউকে সংবর্ধনার জন্য বিবেচনা করা হবে না বলে জানিয়েছে আয়োজকরা।
অনুষ্ঠানে শীর্ষস্থানীয় ও অভিজ্ঞ আলেমরা তরুণ আলেমদের উদ্দেশে বিশেষ নাসিহা ও দিকনির্দেশনা প্রদান করবেন।
আগামী ১৭ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টায় আস-সুন্নাহ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৫০০ জন। আবেদনের শেষ তারিখ ৫ এপ্রিল, ২০২৬।
আয়োজকরা আশা করছেন, এ সংবর্ধনা কর্মসূচি তরুণ আলেম-আলেমাদের দ্বীনি গবেষণায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক প্রেরণা জোগাবে।
What's Your Reaction?