কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জমিয়তের

দেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার স্বীকৃত সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগ ও অবদানের মাধ্যমে কওমি সনদ রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও এর কার্যকর প্রয়োগ এখনো সর্বক্ষেত্রে নিশ্চিত হয়নি। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার অধিবেশনে এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা নাজমুল হাসান কাসেমি, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা বদরুল আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী প্রমুখ। নেতারা বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের ধর্মীয়, নৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূ

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জমিয়তের
দেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার স্বীকৃত সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগ ও অবদানের মাধ্যমে কওমি সনদ রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও এর কার্যকর প্রয়োগ এখনো সর্বক্ষেত্রে নিশ্চিত হয়নি। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে আমেলার অধিবেশনে এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা নাজমুল হাসান কাসেমি, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা বদরুল আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী প্রমুখ। নেতারা বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের ধর্মীয়, নৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাদের অর্জিত সনদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে সমান সুযোগ প্রদান রাষ্ট্রের দায়িত্ব। বিশেষ করে চাকরি, উচ্চশিক্ষা ও প্রশাসনিক সুযোগ-সুবিধায় কওমি সনদের পূর্ণ স্বীকৃতি বাস্তবায়ন জরুরি বলে তারা উল্লেখ করেন। তারা আরও বলেন, কওমি সনদের বাস্তবায়নে বিদ্যমান সকল প্রতিবন্ধকতা দ্রুত দূর করে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও কার্যকর করতে হবে। এ লক্ষ্যে দেশের আলেম-ওলামা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ারও আহ্বান জানান নেতারা। নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow