ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে মতিউর রহমান নামে এক যুবকের হাত-পা ও মুখ ঝলসে গেছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মতিউর রহমান টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। আহত মতিউরের স্বজনরা জানান, মতিউরের এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে সে আতশবাজি বানানোর চেষ্টা করছিল। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিম কুমার ধর বলেন, তার ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি। এটি যে ধরনের ক্ষত হয়েছে তাতে মনে হয়েছে ককটেল বা হাতবোমা হবে। তবে কীভাবে হয়েছে তা বিশেষজ্ঞরা নিশ্চিত করে বলতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow