ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের পাঠাপাড়া গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহতের ঘটনায় জেলা যুবলীগের সহ-সভাপতি শরীফ উদ্দীন দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুলাল (৪০) চরবাগডাঙ্গা ইউনিয়নের মৃত মকবুল হোসেনের ছেলে।  পুলিশ জানায়, ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে ককটেল তৈরির কাজ চলছিল। এ কাজে এলাকার বাইরে থেকে কারিগর নিয়ে আসেন কালামের ছোট ভাই দুলাল। বিস্ফোরণের পর তিনি গা ঢাকা দেন। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম ওয়াসিম ফিরোজ বলেন, তদন্ত সাপেক্ষে দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। উল্লেখ্য, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। আহতদের রাজ

ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের পাঠাপাড়া গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহতের ঘটনায় জেলা যুবলীগের সহ-সভাপতি শরীফ উদ্দীন দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুলাল (৪০) চরবাগডাঙ্গা ইউনিয়নের মৃত মকবুল হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, ফাটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে ককটেল তৈরির কাজ চলছিল। এ কাজে এলাকার বাইরে থেকে কারিগর নিয়ে আসেন কালামের ছোট ভাই দুলাল। বিস্ফোরণের পর তিনি গা ঢাকা দেন। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম ওয়াসিম ফিরোজ বলেন, তদন্ত সাপেক্ষে দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow