ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাই

ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ভোট দিতে আসা লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রায় দেড় ঘণ্টা ভোট বন্ধ থাকে।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ভোলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলীনগর স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. ওমর ফারুক বলেন, সকাল থেকে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে হটাৎ একদল দুর্বৃত্ত স্কুল গেটে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে প্রায় ৬০/৭০ জন দুর্বৃত্ত দৌড়ে মহিলা ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই করে সিল মারতে থাকে।  তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা আসার আগেই দুর্বৃত্তরা ব্যালট পেপার রেখে পালিয়ে যায়। ৭৬টি ব্যালট বাতিল করা হয়েছে। এগুলোর মধ্যে উল্টা পাল্টা সিল দেওয়া হয়েছে। অধিকাংশ ব্যালটে গরুর গাড়ি প্রতীকে সিল দেওয়া ছিল। ৫৬টি ব্যালট ছিনতাই করে নিয়ে গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুপুর ৩টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, সকাল থেকে সকল

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাই

ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ভোট দিতে আসা লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রায় দেড় ঘণ্টা ভোট বন্ধ থাকে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ভোলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলীনগর স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. ওমর ফারুক বলেন, সকাল থেকে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে হটাৎ একদল দুর্বৃত্ত স্কুল গেটে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে প্রায় ৬০/৭০ জন দুর্বৃত্ত দৌড়ে মহিলা ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই করে সিল মারতে থাকে। 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা আসার আগেই দুর্বৃত্তরা ব্যালট পেপার রেখে পালিয়ে যায়। ৭৬টি ব্যালট বাতিল করা হয়েছে। এগুলোর মধ্যে উল্টা পাল্টা সিল দেওয়া হয়েছে। অধিকাংশ ব্যালটে গরুর গাড়ি প্রতীকে সিল দেওয়া ছিল। ৫৬টি ব্যালট ছিনতাই করে নিয়ে গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুপুর ৩টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, সকাল থেকে সকল কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ কেন্দ্রটিতে দুর্বৃত্তরা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে। ৭৬টি ব্যালট বাতিল করা হয়েছে। এর মধ্যে কিছু ব্যালট ছিনতাই হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow