কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, আহত ২

কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। গুলির আওয়াজ পেয়ে কোর্ট পুলিশের সঙ্গে পুলিশ সুপার কার্যালয়ের ডিবি, বিশেষ শাখাসহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তাৎক্ষণিক অভিযানে বিদেশি পিস্তলসহ এক যুবকসহ দুজনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আহত ও গ্রেফতারকৃতদের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি। আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হত্যা মামলায় সাক্ষি দিতে আসা সাক্ষিকে তুলে নিতে গুলির ঘটনা ঘটেছে। একজনকে তুলেও নিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে, কোন মামলায় তারা আদালতে এসেছিল সেটা এখনো নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষই। সায়ীদ আলমগীর/এএইচ/জেআইএম

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, আহত ২

কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন।

রোববার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, আহত ২

গুলির আওয়াজ পেয়ে কোর্ট পুলিশের সঙ্গে পুলিশ সুপার কার্যালয়ের ডিবি, বিশেষ শাখাসহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তাৎক্ষণিক অভিযানে বিদেশি পিস্তলসহ এক যুবকসহ দুজনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আহত ও গ্রেফতারকৃতদের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি।

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, আহত ২

আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হত্যা মামলায় সাক্ষি দিতে আসা সাক্ষিকে তুলে নিতে গুলির ঘটনা ঘটেছে। একজনকে তুলেও নিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে, কোন মামলায় তারা আদালতে এসেছিল সেটা এখনো নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষই।

সায়ীদ আলমগীর/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow