কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বৃষ্টির বাগড়া

একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) ৯টা ৪৮ মিনিটের দিকে তিনি পৌঁছান বলে জানিয়েছেন জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম মুকুল। সকাল ১০টায় তিনি কক্সবাজার বিমানবন্দরের ভিআইপি গেইট দিয়ে বের হন। তবে সকাল থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় কেউ চলাচল করতে পারছেন না। নিরাপত্তাবাহিনী, অতিথি, বিএনপির নেতাদের গাড়ি ছাড়া অন্যকোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। শহরের বিমানবন্দর সড়ক, হলিডে, কলাতলী সড়ক, বাসটার্মিনাল, লিংকরোডসহ সংশ্লিষ্ট উপসড়কেও কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। ফলে উড়োজাহাজ গুলোর ফ্লাইটের সাধারণ যাত্রীরাও চরম বেকায়দায় পড়েছেন। দিনব্যাপী এ সফরে প্রধানমন্ত্রী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং চকরিয়ায় এক রাজনৈতিক জনসভায় ভাষণ দেবেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে কক্সবাজারে এটিই তার প্রথম সফর। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং সেখানে আয়োজিত পথসভায় অংশ নেবেন। পরে ডুলাহাজারা সাফারি

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বৃষ্টির বাগড়া

একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) ৯টা ৪৮ মিনিটের দিকে তিনি পৌঁছান বলে জানিয়েছেন জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম মুকুল।

সকাল ১০টায় তিনি কক্সবাজার বিমানবন্দরের ভিআইপি গেইট দিয়ে বের হন। তবে সকাল থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় কেউ চলাচল করতে পারছেন না।

নিরাপত্তাবাহিনী, অতিথি, বিএনপির নেতাদের গাড়ি ছাড়া অন্যকোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। শহরের বিমানবন্দর সড়ক, হলিডে, কলাতলী সড়ক, বাসটার্মিনাল, লিংকরোডসহ সংশ্লিষ্ট উপসড়কেও কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। ফলে উড়োজাহাজ গুলোর ফ্লাইটের সাধারণ যাত্রীরাও চরম বেকায়দায় পড়েছেন।

দিনব্যাপী এ সফরে প্রধানমন্ত্রী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং চকরিয়ায় এক রাজনৈতিক জনসভায় ভাষণ দেবেন।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে কক্সবাজারে এটিই তার প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন এবং সেখানে আয়োজিত পথসভায় অংশ নেবেন। পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সেটা শেষ করে যাবেন পেকুয়া উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে।

সফরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

ভাষণ শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করে রাতে কক্সবাজার শহরের লং বিচ হোটেলের অডিটোরিয়ামে সুধী সমাবেশে যোগ দেওয়ার পর কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ১২ ঘণ্টার শিডিউল কর্মসূচি শেষে একই দিন রাত ১১টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow