কদমতলীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীর শনিরআখড়ার রায়েরবাগ এলাকার একটি বাসা থেকে আলো আক্তার নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা। আলো আক্তারের বাবা রাসেল বলেন, আমার মেয়ে পড়াশোনার প্রতি মনোযোগ না থাকায় কোনো স্কুল ও মাদরাসায় ভর্তি করা হয়নি। বাসাতেই কোরআন শিক্ষা দেওয়া হয়। আজ বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাকে বকা দিলে সে তার নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কাজী আল আমিন/এমআইএইচএস/

কদমতলীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীর শনিরআখড়ার রায়েরবাগ এলাকার একটি বাসা থেকে আলো আক্তার নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা।

আলো আক্তারের বাবা রাসেল বলেন, আমার মেয়ে পড়াশোনার প্রতি মনোযোগ না থাকায় কোনো স্কুল ও মাদরাসায় ভর্তি করা হয়নি। বাসাতেই কোরআন শিক্ষা দেওয়া হয়। আজ বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাকে বকা দিলে সে তার নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow