কনকচাঁপাকে কটাক্ষ করা সেই নেত্রীই পেলেন বিএনপির মনোনয়ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনা শুরু কনকচাঁপাকে নিয়ে। গুণি এই শিল্পীকে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন এক নেত্রী। কনকচাঁপা না পেলেও বিএনপির মনোনয়ন পেয়েছেন সেই নেত্রী! বিষয়টি শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। ঘটনাটি ঘটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, যখন মনোনয়ন ফরম তুলতে যান কনকচাঁপা। এ সময় বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি মন্তব্য করেন, ‘এতদিন কোথায় ছিলেন, বিএনপিতে তার অবদান কী?’ তার সেই বক্তব্য নিয়ে তৎক্ষণাৎ সমালোচনা শুরু হয়। ঘটনার পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায়, আলোচিত সেই নেত্রীই মনোনয়ন পেয়েছেন। এতে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে, কনকচাঁপাসহ শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত কেউই

কনকচাঁপাকে কটাক্ষ করা সেই নেত্রীই পেলেন বিএনপির মনোনয়ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনা শুরু কনকচাঁপাকে নিয়ে। গুণি এই শিল্পীকে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন এক নেত্রী।

কনকচাঁপা না পেলেও বিএনপির মনোনয়ন পেয়েছেন সেই নেত্রী! বিষয়টি শোবিজ ও রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে।

ঘটনাটি ঘটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, যখন মনোনয়ন ফরম তুলতে যান কনকচাঁপা। এ সময় বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি মন্তব্য করেন, ‘এতদিন কোথায় ছিলেন, বিএনপিতে তার অবদান কী?’ তার সেই বক্তব্য নিয়ে তৎক্ষণাৎ সমালোচনা শুরু হয়।

ঘটনার পর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায়, আলোচিত সেই নেত্রীই মনোনয়ন পেয়েছেন। এতে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে, কনকচাঁপাসহ শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত কেউই চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow