কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন কণ্ঠশিল্পী কনকচাঁপা। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিএনপি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ তথ্য জানান। রুহুল কবীর রিজভী বলেন, ‘কনকচাঁপার সঙ্গে যারা দুর্ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দলের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা অবদান রেখেছেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের মনোনয়নে অগ্রাধিকার দেওয়া হবে।’ আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া, ত্যাগ, শিক্ষাগত যোগ্যতা ও সাংগঠনিক অবদানের ভিত্তিতে যোগ্য নারী প্রার্থীদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। মনোনয়নপত্র বিতরণের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘গত ২ দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ১ হাজার ৭২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং জমা পড়েছে ৩০০টি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow