কনকর্ড ও ইডব্লিউ ভিলাতে বিশেষ ছাড় পাবেন মিডল্যান্ড ব্যাংকের গ্রাহক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি সম্প্রতি কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। এই অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকের গ্রাহক, কার্ড হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ভরশীলদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সুবিধা দেওয়া হবে। মিডল্যান্ড ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ এবং নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন। এসব সেবার মধ্যে রয়েছে- ডায়াগনস্টিক টেস্ট, মলিকুলার টেস্ট, রেডিওলজি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, ওয়েলনেস ট্রিটমেন্ট এবং অন্যান্য চিকিৎসাসেবা। কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিট

কনকর্ড ও ইডব্লিউ ভিলাতে বিশেষ ছাড় পাবেন মিডল্যান্ড ব্যাংকের গ্রাহক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি সম্প্রতি কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। এই অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকের গ্রাহক, কার্ড হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের নির্ভরশীলদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সুবিধা দেওয়া হবে।

মিডল্যান্ড ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ এবং নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন। এসব সেবার মধ্যে রয়েছে- ডায়াগনস্টিক টেস্ট, মলিকুলার টেস্ট, রেডিওলজি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, ওয়েলনেস ট্রিটমেন্ট এবং অন্যান্য চিকিৎসাসেবা। কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ থেকে বিশেষ ছাড়ে এ সেবা মিলবে।

আরও পড়ুন
বন্ধ কারখানা চালু-অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল 
কোরবানি সামনে রেখে চাঙা ফ্রিজের বাজার, বিক্রি বেড়েছে ৩০ শতাংশ 

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন। এছাড়াও কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের পক্ষে কনকর্ড হেলথকেয়ার গ্রুপ ও নোয়াপাড়া গ্রুপের পরিচালক ফাইয়াজ ইবনে রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এই অংশীদারত্বের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে। এতে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য অধিকতর সুবিধা ও সেবার নিশ্চয়তা তৈরি হবে।

এই অংশীদারত্ব মিডল্যান্ড ব্যাংক পিএলসির গ্রাহকদের জন্য মূল্য সংযোজনমূলক সেবা ও লাইফস্টাইল সুবিধা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। বিভিন্ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সহযোগিতার মাধ্যমে যা বাস্তবায়িত হচ্ছে।

কেএসআর/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow