কনোলির ফিফটি, ৩ উইকেটে ১০০ পার অস্ট্রেলিয়ার
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে লড়ছে অস্ট্রেলিয়া। কুপার কনোলির ফিফটিতে ভর করে ৩ উইকেটে ১০০ রানের গণ্ডি পার করেছে সফরকারীরা। যদিও এখনও পাড়ি দিতে হবে বহু পথ। টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ফলে আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই তাদের। এমন ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৭৫ রান তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণ শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। তবে পঞ্চম ওভারে আক্রমণে এসে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন নাহিদ রানার বদলে একাদশে ফেরা শরিফুল ইসলাম। সিরিজের প্রথম দুই ম্যাচেই প্রথম ওভারে উইকেট পেয়েছিল বাংলাদেশ। আজ প্রথম ৪ ওভারেই ৪০ রান তুলে ফেলে অজিরা। এরপর পঞ্চম ওভারে এসে প্রথমে অজি অধিনায়ক জস ইংলিস ও পরে ম্যাট রেনশকে ফিরিয়ে দেন শরিফুল। ১২ বলে ২১ রান করেন ইংলিস। আর রেনশ রানের খাতাই খুলতে পারেননি। এরপর তাসকিন আহমেদ তুলে নেন অ্যালেক্স ক্যারেকে। সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ রান করেন ক্যারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৬২ রান। এর আগে তিন ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ২৭৪ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৩ রান করেন তাওহীদ হৃ
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে লড়ছে অস্ট্রেলিয়া। কুপার কনোলির ফিফটিতে ভর করে ৩ উইকেটে ১০০ রানের গণ্ডি পার করেছে সফরকারীরা। যদিও এখনও পাড়ি দিতে হবে বহু পথ।
টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ফলে আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই তাদের।
এমন ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৭৫ রান তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণ শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। তবে পঞ্চম ওভারে আক্রমণে এসে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন নাহিদ রানার বদলে একাদশে ফেরা শরিফুল ইসলাম।
সিরিজের প্রথম দুই ম্যাচেই প্রথম ওভারে উইকেট পেয়েছিল বাংলাদেশ। আজ প্রথম ৪ ওভারেই ৪০ রান তুলে ফেলে অজিরা। এরপর পঞ্চম ওভারে এসে প্রথমে অজি অধিনায়ক জস ইংলিস ও পরে ম্যাট রেনশকে ফিরিয়ে দেন শরিফুল। ১২ বলে ২১ রান করেন ইংলিস। আর রেনশ রানের খাতাই খুলতে পারেননি।
এরপর তাসকিন আহমেদ তুলে নেন অ্যালেক্স ক্যারেকে। সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ রান করেন ক্যারে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৬২ রান।
এর আগে তিন ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ২৭৪ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৩ রান করেন তাওহীদ হৃদয়। এছাড়া লিটন ৫৮ ও মোসাদ্দেক করেন ৫৫ রান।
এসকেডি/এমএমআর
What's Your Reaction?