কন্যাসন্তানের মা-বাবা হলেন অ্যাটলি-প্রিয়া

ভারতের জনপ্রিয় দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার ও প্রিয়া অ্যাটলি দম্পতির ঘর আলো করে এলো নতুন অতিথি। সোমবার (২০ এপ্রিল) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক আনন্দঘন বার্তায় এই নির্মাতা নিশ্চিত করেছেন যে, তাদের কোলজুড়ে এসেছে এক রাজকন্যা।  বড় ভাই মীরের পর এবার ছোট বোনের আগমনে অ্যাটলি-প্রিয়া পরিবারে এখন উৎসবের আমেজ। দক্ষিণ থেকে বলিউডসবখানেই এখন এই তারকা দম্পতির জন্য বয়ে যাচ্ছে শুভকামনার জোয়ার। প্রকাশিত পোস্টে একটি বিশেষ পোস্টার শেয়ার করেন অ্যাটলি। যেখানে তাদের প্রথম সন্তান মীরের একটি স্কেচ দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘আমি একটি ছোট বোন পেয়েছি।’ সেই পোস্টারে আটলি লিখেছেন,‘আমি আর প্রিয়া ধন্য।’  সেই সঙ্গে অ্যাটলি জানান, ২০ এপ্রিল তাদের কোলজুড়ে কন্যাসন্তান এসেছে।

কন্যাসন্তানের মা-বাবা হলেন অ্যাটলি-প্রিয়া

ভারতের জনপ্রিয় দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার ও প্রিয়া অ্যাটলি দম্পতির ঘর আলো করে এলো নতুন অতিথি। সোমবার (২০ এপ্রিল) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক আনন্দঘন বার্তায় এই নির্মাতা নিশ্চিত করেছেন যে, তাদের কোলজুড়ে এসেছে এক রাজকন্যা। 

বড় ভাই মীরের পর এবার ছোট বোনের আগমনে অ্যাটলি-প্রিয়া পরিবারে এখন উৎসবের আমেজ। দক্ষিণ থেকে বলিউডসবখানেই এখন এই তারকা দম্পতির জন্য বয়ে যাচ্ছে শুভকামনার জোয়ার।

প্রকাশিত পোস্টে একটি বিশেষ পোস্টার শেয়ার করেন অ্যাটলি। যেখানে তাদের প্রথম সন্তান মীরের একটি স্কেচ দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘আমি একটি ছোট বোন পেয়েছি।’ সেই পোস্টারে আটলি লিখেছেন,‘আমি আর প্রিয়া ধন্য।’ 
সেই সঙ্গে অ্যাটলি জানান, ২০ এপ্রিল তাদের কোলজুড়ে কন্যাসন্তান এসেছে।

এদিকে ব্যক্তিগত জীবনে আনন্দের খবরের পাশাপাশি কাজের ক্ষেত্রেও দারুণ সময় পার করছেন অ্যাটলি। বর্তমানে তিনি তার পরবর্তী বিগ বাজেট সিনেমা ‘রাকা’র কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

ইতোমধ্যে প্রকাশ পেয়ে আসন্ন এই সিনেমার প্রধান চরিত্রের প্রথম ঝলক, যা দেখে সিনেপ্রেমীরা বেশ উচ্ছ্বসিত। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow