কপালে গুলি করে যে কোনো সময় বাদশাকে খুনের হুমকি

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পাঞ্জাবি গায়ক বাদশাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে এই হুমকি আসে। বার্তায় লেখা হয়েছে, ‘আমরা সরাসরি তোমার কপালে গুলি করব।’ এই হুমকির ফলে বাদশা এবং তার ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই হুমকিটি শনিবার রণদীপ মালিক অনিল পণ্ডিতের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। রণদীপ নিজেকে বিষ্ণোই দলের সদস্য দাবি করেছেন। পোস্টটি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বলিউড মহলে আতঙ্ক ছড়ায়। হুমকির সূত্রপাত হয়েছে বাদশার সাম্প্রতিক মিউজিক ভিডিও ‘টটীরী’-কে কেন্দ্র করে। গানটির কিছু পংক্তি হরিয়ানার নারীদের অশ্লীল ও অসম্মানজনকভাবে চিত্রিত করেছে বলে সমালোচকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই হুমকি বাদশার কাছে নতুন নয়। ২০২৪ সালে প্রথম তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। সেই সময় চণ্ডীগড়ের সেক্টর ২৬ -এর দুটি নাইটক্লাবের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া গ্যাংস্টার দল হাওয়ালাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সতর্ক করতেও হুমকিতে উল্লেখ রয়েছে। বাদশার সাম্প্রতিক ভিডিও ও গান নিয়ে হরিয়ানার মহিলা কমিশন সরব হয়েছে এবং গায়কের গ্রেফতারের দাবি তুলেছে। সামাজিক ও আইনি প্রতি

কপালে গুলি করে যে কোনো সময় বাদশাকে খুনের হুমকি

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পাঞ্জাবি গায়ক বাদশাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে এই হুমকি আসে। বার্তায় লেখা হয়েছে, ‘আমরা সরাসরি তোমার কপালে গুলি করব।’ এই হুমকির ফলে বাদশা এবং তার ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এই হুমকিটি শনিবার রণদীপ মালিক অনিল পণ্ডিতের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। রণদীপ নিজেকে বিষ্ণোই দলের সদস্য দাবি করেছেন। পোস্টটি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বলিউড মহলে আতঙ্ক ছড়ায়।

হুমকির সূত্রপাত হয়েছে বাদশার সাম্প্রতিক মিউজিক ভিডিও ‘টটীরী’-কে কেন্দ্র করে। গানটির কিছু পংক্তি হরিয়ানার নারীদের অশ্লীল ও অসম্মানজনকভাবে চিত্রিত করেছে বলে সমালোচকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এই হুমকি বাদশার কাছে নতুন নয়। ২০২৪ সালে প্রথম তাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। সেই সময় চণ্ডীগড়ের সেক্টর ২৬ -এর দুটি নাইটক্লাবের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া গ্যাংস্টার দল হাওয়ালাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সতর্ক করতেও হুমকিতে উল্লেখ রয়েছে।

বাদশার সাম্প্রতিক ভিডিও ও গান নিয়ে হরিয়ানার মহিলা কমিশন সরব হয়েছে এবং গায়কের গ্রেফতারের দাবি তুলেছে। সামাজিক ও আইনি প্রতিক্রিয়ার মধ্যে গানটি এবং হুমকির বিষয়টি দেশ-বিদেশে আলোচনা শুরু করেছে।

এই ঘটনার পর শিল্পী এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বলিউড মহলে সতর্কতা বাড়ানো হয়েছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow