কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার টেকিবাড়ি-চাঁদপুর এলাকার একটি কবরস্থান থেকে এ চুরির ঘটনা জানাজানি হয়। এর আগে বুধবার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবরস্থানে প্রবেশ করে ৯টি কবর খুঁড়ে সেখান থেকে কঙ্কাল নিয়ে যায়।  স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কবরস্থানের পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে কর্মীরা কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে কবরের ভেতরে কঙ্কাল না থাকায় বিষয়টি নিশ্চিত হন তারা। খবরটি ছড়িয়ে পড়ার পর নিহতদের স্বজনসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ কবরস্থানে ভিড় করেন। অনেকেই নিজেদের স্বজনের কবর অক্ষত রয়েছে কি না, তা দেখতে ছুটে আসেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ দেখা দেয়। পরে স্থানীয়রা খোঁড়া কবরগুলো পুনরায় মাটি দিয়ে ভরাট করে দেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার টেকিবাড়ি-চাঁদপুর এলাকার একটি কবরস্থান থেকে এ চুরির ঘটনা জানাজানি হয়। এর আগে বুধবার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবরস্থানে প্রবেশ করে ৯টি কবর খুঁড়ে সেখান থেকে কঙ্কাল নিয়ে যায়।  স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কবরস্থানের পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে কর্মীরা কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে কবরের ভেতরে কঙ্কাল না থাকায় বিষয়টি নিশ্চিত হন তারা। খবরটি ছড়িয়ে পড়ার পর নিহতদের স্বজনসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ কবরস্থানে ভিড় করেন। অনেকেই নিজেদের স্বজনের কবর অক্ষত রয়েছে কি না, তা দেখতে ছুটে আসেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ দেখা দেয়। পরে স্থানীয়রা খোঁড়া কবরগুলো পুনরায় মাটি দিয়ে ভরাট করে দেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, কঙ্কাল চুরির পেছনের উদ্দেশ্য এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow