কবিরাজের আস্তানায় আড়াই ঘণ্টা অভিযান, জরিমানা

চুয়াডাঙ্গায় কবিরাজির নামে অপচিকিৎসা ও প্রতারণার অভিযোগে রিপন হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার পৌর এলাকার হাজরাহাটি গ্রামের জোয়ার্দ্দারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। ইউএনও জানান, রিপন দীর্ঘদিন ধরে তাবিজ, ঝাড়ফুঁকসহ বিভিন্ন ধরনের ভিত্তিহীন অপচিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার আস্তানা থেকে ভুয়া ওষুধ, কবিরাজি বই ও অন্যান্য ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়। এসময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হুসাইন মালিক/এফএ/এএসএম

কবিরাজের আস্তানায় আড়াই ঘণ্টা অভিযান, জরিমানা

চুয়াডাঙ্গায় কবিরাজির নামে অপচিকিৎসা ও প্রতারণার অভিযোগে রিপন হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার পৌর এলাকার হাজরাহাটি গ্রামের জোয়ার্দ্দারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র।

ইউএনও জানান, রিপন দীর্ঘদিন ধরে তাবিজ, ঝাড়ফুঁকসহ বিভিন্ন ধরনের ভিত্তিহীন অপচিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার আস্তানা থেকে ভুয়া ওষুধ, কবিরাজি বই ও অন্যান্য ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়। এসময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

হুসাইন মালিক/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow