কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

একুশে পদকপ্রাপ্ত কবি, গবেষক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ জুন) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। মুজাহিদী আজীবন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করলো—যা সহজে পূরণ হওয়ার নয়। বিশ্বাস ও মূল্যবোধের কবি হিসেবে তার সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তার অবদান স্মরণ করবে।’ আরও পড়ুন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম আল মুজাহিদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে শুক্রবার (১৯ জুন) দুপুর ২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কবি। কেএ

কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

একুশে পদকপ্রাপ্ত কবি, গবেষক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ জুন) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। মুজাহিদী আজীবন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করলো—যা সহজে পূরণ হওয়ার নয়। বিশ্বাস ও মূল্যবোধের কবি হিসেবে তার সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তার অবদান স্মরণ করবে।’

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম আল মুজাহিদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শুক্রবার (১৯ জুন) দুপুর ২টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কবি।

কেএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow