কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত আলোচনা আগামী কয়েক দিনের মধ্যেই কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন একটি সূত্র।  সোমবার (২৯ জুন) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় , ‘সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন নিয়ে কাজ করা কারিগরি দলগুলো আগামী কয়েক দিনের মধ্যে দোহায় বৈঠকে বসবে। সম্ভাব্য যেকোনো ঘটনা বা উত্তেজনা প্রশমনে যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, তা কার্যকর রয়েছে। একই সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।’ সূত্রটির ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমানো এবং সমঝোতা বাস্তবায়নের অগ্রগতি নিশ্চিত করতেই এই কারিগরি বৈঠকের আয়োজন করা হচ্ছে। এর আগে, হরমুজ প্রণালি নিয়ে চলমান বিরোধে আপাতত সংঘাত বন্ধ করে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, সমঝোতা স্মারকের (এমওইউ) সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে। আপাতত উভয় পক্ষ সংঘাত থেকে সরে দাঁড়াবে এবং জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে।

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত আলোচনা আগামী কয়েক দিনের মধ্যেই কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন একটি সূত্র। 

সোমবার (২৯ জুন) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় , ‘সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন নিয়ে কাজ করা কারিগরি দলগুলো আগামী কয়েক দিনের মধ্যে দোহায় বৈঠকে বসবে। সম্ভাব্য যেকোনো ঘটনা বা উত্তেজনা প্রশমনে যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, তা কার্যকর রয়েছে। একই সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।’

সূত্রটির ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমানো এবং সমঝোতা বাস্তবায়নের অগ্রগতি নিশ্চিত করতেই এই কারিগরি বৈঠকের আয়োজন করা হচ্ছে।

এর আগে, হরমুজ প্রণালি নিয়ে চলমান বিরোধে আপাতত সংঘাত বন্ধ করে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, সমঝোতা স্মারকের (এমওইউ) সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা চলবে। আপাতত উভয় পক্ষ সংঘাত থেকে সরে দাঁড়াবে এবং জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow