কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। তবে তিনি আগে যে তাৎক্ষণিকভাবে প্রণালিটি খুলে দেওয়ার কথা বলেছিলেন, পরে তা সংশোধন করে জানান—চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার দিনই এটি পুনরায় চালু হবে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, প্রথমে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন যে ইরানের সঙ্গে সমঝোতা হয়েছে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। তিনি বৈশ্বিক জাহাজ পরিবহন খাতকে উদ্দেশ্য করে বলেন, “তেল প্রবাহ আবার শুরু হোক।” পরে এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, প্রণালিটি সঙ্গে সঙ্গে খুলবে না; বরং চুক্তি স্বাক্ষরের দিনই এটি কার্যকর হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তার সরকারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি এ চুক্তির মূল বিষয়গুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। চুক্তির আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে বর্তমানে কাজ করছে হোয়াইট হাউস। ওয়াল স্ট্রিট জার্না

কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। তবে তিনি আগে যে তাৎক্ষণিকভাবে প্রণালিটি খুলে দেওয়ার কথা বলেছিলেন, পরে তা সংশোধন করে জানান—চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার দিনই এটি পুনরায় চালু হবে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, প্রথমে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন যে ইরানের সঙ্গে সমঝোতা হয়েছে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। তিনি বৈশ্বিক জাহাজ পরিবহন খাতকে উদ্দেশ্য করে বলেন, “তেল প্রবাহ আবার শুরু হোক।”

পরে এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, প্রণালিটি সঙ্গে সঙ্গে খুলবে না; বরং চুক্তি স্বাক্ষরের দিনই এটি কার্যকর হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তার সরকারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি এ চুক্তির মূল বিষয়গুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

চুক্তির আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে বর্তমানে কাজ করছে হোয়াইট হাউস। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নিজে অনলাইনে স্বাক্ষর করতে পারেন, অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি উপস্থিত হয়ে স্বাক্ষর করবেন।

ফক্স নিউজকে জেডি ভ্যান্স বলেন, এটি শান্তির দিকে একটি বড় অগ্রগতি। তার ভাষায়, “শান্তির পথে যেতে সময় লাগলেও আজ রাতেই আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow