কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি কিমিয়া সাদাতের পদত্যাগ
কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিমিয়া সাদাত পদত্যাগ করেছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বুধবার। তার পদত্যাগের ফলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদটি শূন্য হলো।
কিমিয়া সাদাত দীর্ঘদিন ধরে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিয়ে লেখালেখিও হয়। সম্ভবত এত বেশিদিন ভারপ্রাপ্ত দায়িত্বে থাকার রেকর্ড ব্যাংকিং খাতে ছিল না। দৈনিক কালবেলা এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ্য হওয়ার জন্য যে নির্ধারিত বয়স, সেই বয়সসীমায় উপনীত হওয়ার অপেক্ষায় তিনি মূলত এই পদে দীর্ঘদিন ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যবস্থাপনা পরিচালক পদে তার নিয়োগ অনুমোদন করে। আগামী ১৪ মে এমডি পদে তার আসীন হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ণাঙ্গ এমডি হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই গতকাল পদত্যাগ করেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। এতে তিন মাসের নোটিশ সময়ের কথা বলা হয়।
বাংলাদেশ পুলিশের মালিকানাধীন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফক
কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিমিয়া সাদাত পদত্যাগ করেছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বুধবার। তার পদত্যাগের ফলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদটি শূন্য হলো।
কিমিয়া সাদাত দীর্ঘদিন ধরে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিয়ে লেখালেখিও হয়। সম্ভবত এত বেশিদিন ভারপ্রাপ্ত দায়িত্বে থাকার রেকর্ড ব্যাংকিং খাতে ছিল না। দৈনিক কালবেলা এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ্য হওয়ার জন্য যে নির্ধারিত বয়স, সেই বয়সসীমায় উপনীত হওয়ার অপেক্ষায় তিনি মূলত এই পদে দীর্ঘদিন ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যবস্থাপনা পরিচালক পদে তার নিয়োগ অনুমোদন করে। আগামী ১৪ মে এমডি পদে তার আসীন হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ণাঙ্গ এমডি হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই গতকাল পদত্যাগ করেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। এতে তিন মাসের নোটিশ সময়ের কথা বলা হয়।
বাংলাদেশ পুলিশের মালিকানাধীন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। ২০২৫ সালের এপ্রিলে কিমিয়া সাদাত কমিউনিটি ব্যাংকে যোগদান করেন।