কম্বোডিয়ায় চাকরির প্রলোভন-নির্যাতনে যুবকের মৃত্যু, মূলহোতা গ্রেফতার

কম্বোডিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর নির্যাতন করে টাঙ্গাইলের যুবকের মৃত্যুর ঘটনায় মূলহোতা সেলিম রানাকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শামসুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সোমবার (৭ জুলাই) রাতে র‌্যাব-১৪ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, জেলার মধুপুর উপজেলার মহিষমারা এলাকার বাসিন্দা নজর আলীর ছেলে রাজু মিয়া (২০) ও ভাতিজা রানা হামিদকে (২৫) কম্বোডিয়ায় ভালো চাকরির আশ্বাস দেয় সেলিম রানাসহ আরও অনেকেই। গত বছরের ৩ জানুয়ারি নজর আলীর বাড়ি থেকে নগদ ১৪ লাখ টাকা গ্রহণ করে এবং পরবর্তীতে তাদের ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় পাঠায়। কম্বোডিয়ায় পৌঁছানোর পর ভুক্তভোগীরা জানতে পারেন যে তারা চরম প্রতারণার শিকার হয়েছেন। সেখানে কোনো কাজ না পেয়ে ভুক্তভোগীরা মানবেতর জীবনযাপন শুরু করেন। র‌্যাব আরও জানায়, সেসময় অভিযুক্তরা উল্টো তাদের পাসপোর্ট কেড়ে নেয় এবং তীব্র শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের মুখে একপর্যায়ে রাজু মিয়া মৃত্যুবরণ করেন। এ ঘটনায় চলতি বছরের

কম্বোডিয়ায় চাকরির প্রলোভন-নির্যাতনে যুবকের মৃত্যু, মূলহোতা গ্রেফতার

কম্বোডিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর নির্যাতন করে টাঙ্গাইলের যুবকের মৃত্যুর ঘটনায় মূলহোতা সেলিম রানাকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শামসুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সোমবার (৭ জুলাই) রাতে র‌্যাব-১৪ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, জেলার মধুপুর উপজেলার মহিষমারা এলাকার বাসিন্দা নজর আলীর ছেলে রাজু মিয়া (২০) ও ভাতিজা রানা হামিদকে (২৫) কম্বোডিয়ায় ভালো চাকরির আশ্বাস দেয় সেলিম রানাসহ আরও অনেকেই। গত বছরের ৩ জানুয়ারি নজর আলীর বাড়ি থেকে নগদ ১৪ লাখ টাকা গ্রহণ করে এবং পরবর্তীতে তাদের ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় পাঠায়। কম্বোডিয়ায় পৌঁছানোর পর ভুক্তভোগীরা জানতে পারেন যে তারা চরম প্রতারণার শিকার হয়েছেন। সেখানে কোনো কাজ না পেয়ে ভুক্তভোগীরা মানবেতর জীবনযাপন শুরু করেন।

র‌্যাব আরও জানায়, সেসময় অভিযুক্তরা উল্টো তাদের পাসপোর্ট কেড়ে নেয় এবং তীব্র শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের মুখে একপর্যায়ে রাজু মিয়া মৃত্যুবরণ করেন। এ ঘটনায় চলতি বছরের ৬ জুন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন। এরপর থেকেই র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মূলহোতা সেলিম রানাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow