কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান অভিযোগ করেছেন, ইউক্রেনের কিশোরী ও তরুণীদের অর্থের প্রলোভন দেখিয়ে দেশটির সেনাসদস্যদের হত্যার কাজে নিয়োগ দিচ্ছে রাশিয়া। সম্প্রতি এক ১৭ বছর বয়সী তরুণীকে গ্রেপ্তারের পর এমন দাবি সামনে এসেছে। ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইভান ভিহিভস্কি দেশটির সংবাদমাধ্যম সেঞ্জর ডট নেটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চলতি বছরে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সংগঠিত চুক্তিভিত্তিক হত্যার অন্তত ৬টি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একটি ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। খবর রয়টার্সের।  তিনি বলেন, ‘এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড, যা আগ্রাসী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সংগঠিত করছে এবং ইউক্রেনীয় নাগরিকদের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।’ ভিহিভস্কির দাবি, রুশ নিয়োগকারীরা বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণীদের খুঁজে বের করে সহজে অর্থ আয়ের প্রলোভন দেখাত এবং দূর থেকে তাদের কার্যক্রম সমন্বয় করত। তদন্তে জানা গেছে, ওই তরুণীদের ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ইউক্রেনীয় সেনাসদস্যদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হতো। তাদের সঙ্গে দেখা করার জন্য অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার খরচও সরবরাহ করা হতো। পুলিশ প্রধান আরও জা

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান অভিযোগ করেছেন, ইউক্রেনের কিশোরী ও তরুণীদের অর্থের প্রলোভন দেখিয়ে দেশটির সেনাসদস্যদের হত্যার কাজে নিয়োগ দিচ্ছে রাশিয়া। সম্প্রতি এক ১৭ বছর বয়সী তরুণীকে গ্রেপ্তারের পর এমন দাবি সামনে এসেছে।

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইভান ভিহিভস্কি দেশটির সংবাদমাধ্যম সেঞ্জর ডট নেটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চলতি বছরে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সংগঠিত চুক্তিভিত্তিক হত্যার অন্তত ৬টি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একটি ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। খবর রয়টার্সের। 

তিনি বলেন, ‘এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড, যা আগ্রাসী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সংগঠিত করছে এবং ইউক্রেনীয় নাগরিকদের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।’

ভিহিভস্কির দাবি, রুশ নিয়োগকারীরা বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণীদের খুঁজে বের করে সহজে অর্থ আয়ের প্রলোভন দেখাত এবং দূর থেকে তাদের কার্যক্রম সমন্বয় করত।

তদন্তে জানা গেছে, ওই তরুণীদের ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ইউক্রেনীয় সেনাসদস্যদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হতো। তাদের সঙ্গে দেখা করার জন্য অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার খরচও সরবরাহ করা হতো।

পুলিশ প্রধান আরও জানান, তরুণীদের এমন স্থান সম্পর্কে তথ্য দেওয়া হতো, যেখান থেকে তারা মেথাডোন সংগ্রহ করতে পারবে। মেথাডোন একটি কৃত্রিম ওপিওয়েড, যা ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হলেও অতিরিক্ত মাত্রায় প্রাণঘাতী হতে পারে। অভিযোগ অনুযায়ী, সেনাসদস্যদের পানীয়তে এই পদার্থ মিশিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হতো।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ১১০০ জনের বেশি নাগরিকের বিরুদ্ধে অগ্নিসংযোগ, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে।

গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় ঝিটোমির অঞ্চলে এক সেনাসদস্যকে বিষ প্রয়োগের ঘটনায় ১৭ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, তিনি টেলিগ্রামের মাধ্যমে এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছিলেন, যিনি সম্ভবত রুশ নিরাপত্তা সংস্থার এজেন্ট।

পুলিশ জানিয়েছে, ওই তরুণীর কাছে একটি স্ফটিকজাতীয় পদার্থসমৃদ্ধ পার্সেল পাওয়া গেছে, যা মেথাডোন বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবির কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়া বরাবরই ইউক্রেনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে আসছে এবং উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগ তুলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow