কম সময়ে বানিয়ে নিন সুজির বড়া

ব্যস্ত দিনে কম ঝামেলায় সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে সুজির বড়া হতে পারে দারুণ একটি পছন্দ। অল্প কিছু উপকরণ আর স্বল্প সময়েই তৈরি করা যায় এই মজাদার খাবার। সুজি দিয়ে সাধারণত হালুয়া বা বিভিন্ন মিষ্টি পদ তৈরি করা হলেও সুজির বড়া স্বাদে নিয়ে আসে ভিন্নতা। সুজি দিয়েই বানানো এই পিঠা অতিথি আপ্যায়ন, পরিবারের বিকেলের আড্ডা কিংবা হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে হলে সুজির বড়া হতে পারে সহজ ও দ্রুত সমাধান। এছাড়া বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে পরিবেশন করলে পরিবারের সবারই পছন্দ করবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে সুজির বড়া বাড়িতে তৈরি করবেন- উপকরণ সুজি ১ কাপ তরল দুধ ১ কাপ গুঁড়া দুধ ২ টেবিল চামচ ডিম ২টি চিনি আধা কাপ চালের গুঁড়া ২-৩ টেবিল চামচ এলাচ গুঁড়া সামান্য (সুগন্ধের জন্য) ঘি বা তেল ১ চা চামচ লবণ সামান্য সয়াবিন তেল পরিমাণমতো প্রস্তুত প্রণালি প্রথমে একটি বড় পাত্রে ডিম, চিনি, লবণ, গুঁড়া দুধ এবং এলাচের গুঁড়া নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এতে তরল দুধ যোগ করে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে সুজি ও চালের গুঁড়া মেশাতে থাকুন এবং একটি মসৃণ ডো তৈরি করুন। ডোটি তৈরি হয়ে গেলে ১৫-২০ মিনিটের জন্য ফ্রিজে র

কম সময়ে বানিয়ে নিন সুজির বড়া

ব্যস্ত দিনে কম ঝামেলায় সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে সুজির বড়া হতে পারে দারুণ একটি পছন্দ। অল্প কিছু উপকরণ আর স্বল্প সময়েই তৈরি করা যায় এই মজাদার খাবার। সুজি দিয়ে সাধারণত হালুয়া বা বিভিন্ন মিষ্টি পদ তৈরি করা হলেও সুজির বড়া স্বাদে নিয়ে আসে ভিন্নতা।

সুজি দিয়েই বানানো এই পিঠা অতিথি আপ্যায়ন, পরিবারের বিকেলের আড্ডা কিংবা হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছে হলে সুজির বড়া হতে পারে সহজ ও দ্রুত সমাধান। এছাড়া বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে পরিবেশন করলে পরিবারের সবারই পছন্দ করবে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে সুজির বড়া বাড়িতে তৈরি করবেন-

jago

উপকরণ

  • সুজি ১ কাপ
  • তরল দুধ ১ কাপ
  • গুঁড়া দুধ ২ টেবিল চামচ
  • ডিম ২টি
  • চিনি আধা কাপ
  • চালের গুঁড়া ২-৩ টেবিল চামচ
  • এলাচ গুঁড়া সামান্য (সুগন্ধের জন্য)
  • ঘি বা তেল ১ চা চামচ
  • লবণ সামান্য
  • সয়াবিন তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বড় পাত্রে ডিম, চিনি, লবণ, গুঁড়া দুধ এবং এলাচের গুঁড়া নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এতে তরল দুধ যোগ করে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে সুজি ও চালের গুঁড়া মেশাতে থাকুন এবং একটি মসৃণ ডো তৈরি করুন।

ডোটি তৈরি হয়ে গেলে ১৫-২০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন, যাতে এটি কিছুটা শক্ত হয়ে আসে। এরপর ডো বের করে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচিকে হাতের সাহায্যে গোল বা পছন্দমতো আকারে চ্যাপ্টা করে বড়ার মতো তৈরি করুন।

এবার একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল হালকা গরম হয়ে এলে মাঝারি আঁচে পিঠাগুলো ডুবো তেলে দুই পাশ সমানভাবে সোনালি বাদামি বা লালচে রং করে ভেজে তুলে নিন। অতিরিক্ত তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু সুজির বড়া।

jago

টিপস

  • বড়াগুলো খুব মোটা করবেন না। মাঝারি পাতলা হলে ভেতর পর্যন্ত সমানভাবে সিদ্ধ হবে।
  • তেল অতিরিক্ত গরম হলে বড়া বাইরে পুড়ে যেতে পারে, কিন্তু ভেতর কাঁচা থেকে যেতে পারে। তাই মাঝারি আঁচে ভাজুন।
  • ভাজার সময় একসঙ্গে বেশি বড়া দেবেন না। এতে তেলের তাপমাত্রা কমে যেতে পারে।
  • বাড়তি স্বাদের জন্য ডোতে কিশমিশ, নারিকেল কুঁচি বা বাদামকুচি মেশাতে পারেন।
  • ভাজার পর টিস্যু পেপারের ওপর রাখলে অতিরিক্ত তেল শোষিত হবে।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow