কর্ণফুলীতে জ্বালানি তেলের ডিপোর ঘটনা তদন্তে বিপিসির কমিটি গঠন

চট্টগ্রাম বন্দরের সীমানার অভ্যন্তরে কর্ণফুলী নদীতে ভাসমান ট্যাংকার জাহাজে শত শত টন জ্বালানি মজুতের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। তরল জ্বালানি আমদানি, পরিশোধন, বিপণন ও নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনও (বিপিসি) বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে। এর আগে, গত ২৩ মার্চ জাগো নিউজে ‍“জাহাজের জ্বালানি তেলের ‘ভাসমান ডিপো’ কর্ণফুলী নদী” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ঠনক নড়ে সরকারের ওপরের মহলেও। জাগো নিউজের অনুসন্ধানে উঠে আসা জ্বালানি তেল মজুতের ঘটনার অভিযোগ তদন্তে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বিপিসি। গতকাল শনিবার (২৮ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশে বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব) এ টি এম সেলিমকে আহ্বায়ক ও ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আমেনা ফেরদৌসীকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। বিপিসি সচিব তদন্ত কমিটি গঠনের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। অফিস আদেশে কমিটির কার্যপরিধিতে বলা হয়, “জাহাজের জ্বালানি তেলের ‘ভাসমান ডিপো’ কর্ণফুলী নদী” শিরোনামে জাগো নিউজ-২৪ এ প্রকাশিত অভিযোগটি তদন্তপূর্বক আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে করপোরেশন

কর্ণফুলীতে জ্বালানি তেলের ডিপোর ঘটনা তদন্তে বিপিসির কমিটি গঠন

চট্টগ্রাম বন্দরের সীমানার অভ্যন্তরে কর্ণফুলী নদীতে ভাসমান ট্যাংকার জাহাজে শত শত টন জ্বালানি মজুতের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। তরল জ্বালানি আমদানি, পরিশোধন, বিপণন ও নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনও (বিপিসি) বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে।

এর আগে, গত ২৩ মার্চ জাগো নিউজে ‍“জাহাজের জ্বালানি তেলের ‘ভাসমান ডিপো’ কর্ণফুলী নদী” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ঠনক নড়ে সরকারের ওপরের মহলেও। জাগো নিউজের অনুসন্ধানে উঠে আসা জ্বালানি তেল মজুতের ঘটনার অভিযোগ তদন্তে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বিপিসি।

jagonews24.com

গতকাল শনিবার (২৮ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশে বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব) এ টি এম সেলিমকে আহ্বায়ক ও ব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আমেনা ফেরদৌসীকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। বিপিসি সচিব তদন্ত কমিটি গঠনের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

অফিস আদেশে কমিটির কার্যপরিধিতে বলা হয়, “জাহাজের জ্বালানি তেলের ‘ভাসমান ডিপো’ কর্ণফুলী নদী” শিরোনামে জাগো নিউজ-২৪ এ প্রকাশিত অভিযোগটি তদন্তপূর্বক আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে করপোরেশনের চেয়ারম্যান মহোদয়ের নিকট একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন।”

এমডিআইএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow