কর্ণফুলী নদীতে নোঙর করা ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিক মারা গেছেন

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা এফভি দেশ নামের একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিক মারা গেছেন। তারা হলেন- ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ। তিনি জানান, নিহত রুবেলের মরদেহ পটুয়াখালীর গলাচিপা ও শাহ আলমের মরদেহ নোয়াখালীর নিজ বাড়িতে নেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডে দগ্ধ ট্রলারটির প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থাও আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের সময় পাশেই নোঙর করা এফভি ডিজনি ট্রলারের নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নেন। বুধবার সকালে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের

কর্ণফুলী নদীতে নোঙর করা ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিক মারা গেছেন

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নোঙর করা এফভি দেশ নামের একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিক মারা গেছেন। তারা হলেন- ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০)।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ।

তিনি জানান, নিহত রুবেলের মরদেহ পটুয়াখালীর গলাচিপা ও শাহ আলমের মরদেহ নোয়াখালীর নিজ বাড়িতে নেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডে দগ্ধ ট্রলারটির প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থাও আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ডের সময় পাশেই নোঙর করা এফভি ডিজনি ট্রলারের নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নেন। বুধবার সকালে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের অবস্থার উন্নতি হওয়ায় বুধবার সকালে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে কর্ণফুলী নদীতে নোঙর করা এফভি দেশ নামের মাছ ধরার ট্রলারটির ইঞ্জিন কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ট্রলারটিতে থাকা কয়েকজন দগ্ধ হন।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow