কর্মীর মৃত্যুতে বিজয় মিছিল স্থগিত করলেন রুমিন ফারহানা
কর্মীর মৃত্যুতে পূর্বনির্ধারিত বিজয় মিছিল স্থগিত করলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী মো. জাকির হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরাইল উপজেলাজুড়ে বিজয় উদযাপন উপলক্ষে রাত থেকেই মিছিল ও আনন্দ র্যালির প্রস্তুতি চলছিল। হঠাৎ আকবরের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ প্রেক্ষিতে আনন্দঘন সব কর্মসূচি বাতিল করে শোক পালন করার ঘোষণা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এক জরুরি ঘোষণায় বলা হয়, ‘আমাদের প্রিয় নেতা আকবরের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পূর্বনির্ধারিত বিজয় মিছিল/আনন্দ র্যালি স্থগিত করা হলো। এই শোকের মুহূর্তে আমরা আনন্দ নয়, শোক ও দোয়ার মাধ্যমে তার স্মৃতির প্রতি সম্মান জানাতে চাই।’ নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরবর্তীতে নতুন কর্মসূচি জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কর্মীর মৃত্যুতে পূর্বনির্ধারিত বিজয় মিছিল স্থগিত করলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী মো. জাকির হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সরাইল উপজেলাজুড়ে বিজয় উদযাপন উপলক্ষে রাত থেকেই মিছিল ও আনন্দ র্যালির প্রস্তুতি চলছিল। হঠাৎ আকবরের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ প্রেক্ষিতে আনন্দঘন সব কর্মসূচি বাতিল করে শোক পালন করার ঘোষণা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
এক জরুরি ঘোষণায় বলা হয়, ‘আমাদের প্রিয় নেতা আকবরের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পূর্বনির্ধারিত বিজয় মিছিল/আনন্দ র্যালি স্থগিত করা হলো। এই শোকের মুহূর্তে আমরা আনন্দ নয়, শোক ও দোয়ার মাধ্যমে তার স্মৃতির প্রতি সম্মান জানাতে চাই।’
নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরবর্তীতে নতুন কর্মসূচি জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
What's Your Reaction?