‘কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে’

কর আদায় বাড়ানো না গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণ উল্লেখযোগ্যভাবে না বাড়ালে সরকারের ব্যয় ও ঋণের চাপ আরও বাড়বে। সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। মূল প্রবন্ধ উপস্থাপনকালে তৌফিকুল ইসলাম খান বলেন, উন্নয়ন ব্যয় বাড়াতে হলে কর আদায়ের সক্ষমতা বাড়ানো জরুরি। কর আদায় না বাড়িয়ে পরিচালন ব্যয় বাড়ালে সরকারের আর্থিক চাপ বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিও অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, দেশের ঋণের পরিমাণ ও উন্নয়ন চাহিদা বাড়ছে। আগামী বাজেটে ঋণের চাপ আরও বাড়তে পারে। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-ও বাংলাদেশকে ঋণচাপের ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করেছে। তৌফিকুল ইসলাম খান জা

‘কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে’

কর আদায় বাড়ানো না গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।

তিনি বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণ উল্লেখযোগ্যভাবে না বাড়ালে সরকারের ব্যয় ও ঋণের চাপ আরও বাড়বে।

সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে তৌফিকুল ইসলাম খান বলেন, উন্নয়ন ব্যয় বাড়াতে হলে কর আদায়ের সক্ষমতা বাড়ানো জরুরি। কর আদায় না বাড়িয়ে পরিচালন ব্যয় বাড়ালে সরকারের আর্থিক চাপ বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিও অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, দেশের ঋণের পরিমাণ ও উন্নয়ন চাহিদা বাড়ছে। আগামী বাজেটে ঋণের চাপ আরও বাড়তে পারে। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-ও বাংলাদেশকে ঋণচাপের ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করেছে।

তৌফিকুল ইসলাম খান জানান, আগামী অর্থবছরে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে, তা অর্জনে প্রায় ৪২ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন হবে। তবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধি হয়েছিল ২০১১ সালে, যা ছিল ২৭ শতাংশের কিছু বেশি। এরপর আর কখনো এত উচ্চ প্রবৃদ্ধি হয়নি।

তার মতে, কর আদায়ের পরিধি বাড়ানোর পাশাপাশি কিছু খাতে করহার কমানোর বিষয়েও ভাবতে হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো বাড়ানোর ক্ষেত্রেও গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।

সংলাপে সভাপতিত্ব করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আলোচনায় অংশ নেন ড. মোহাম্মদ আবু ইউছুফ, ড. এ কে এনামুল হক, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শারমিন্দ নীলোর্মি এবং মো. ফজলুল হক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow