কলকাতায় নির্মাণাধীন গোডাউন ধসে নিহত ৩, আটকা আরও ১৫

দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গোডাউনের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। এছাড়া আরও প্রায় ১৫ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৪ জুন) দুপুরে তারাতলার ব্রেসব্রিজের কাছে একটি পরিবহন দপ্তরের নির্মাণাধীন গোডাউনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ করেই বিশাল লোহার বিমসহ ছাদটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে প্রায় ৪০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর পরই স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। তবে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দ্রুত ঘটনাস্থলে তলব করা হয় সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও দমকল বাহিনীকে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাতে চারটি হাইড্রোলিক ক্রেন নিয়ে আসা হয়েছে। গ্যাস কাটার ও ভার্টিক্যাল ড্রিল মেশিন দিয়ে লোহার বিম ও টিন কেটে আটকে থাকা শ্রমিকদের বের করার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৮ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান,

কলকাতায় নির্মাণাধীন গোডাউন ধসে নিহত ৩, আটকা আরও ১৫

দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গোডাউনের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। এছাড়া আরও প্রায় ১৫ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৪ জুন) দুপুরে তারাতলার ব্রেসব্রিজের কাছে একটি পরিবহন দপ্তরের নির্মাণাধীন গোডাউনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ করেই বিশাল লোহার বিমসহ ছাদটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে প্রায় ৪০ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার পর পরই স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। তবে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দ্রুত ঘটনাস্থলে তলব করা হয় সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও দমকল বাহিনীকে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাতে চারটি হাইড্রোলিক ক্রেন নিয়ে আসা হয়েছে।

গ্যাস কাটার ও ভার্টিক্যাল ড্রিল মেশিন দিয়ে লোহার বিম ও টিন কেটে আটকে থাকা শ্রমিকদের বের করার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৮ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন পুরো গোডাউনের ছাদটি ধসে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, লোহার বিম বসিয়ে ওপর থেকে ঢালাইয়ের কাজ চলছিল। ওপর থেকে কর্মীরা যখন নিচের দিকে নামছিলেন, তখনই পুরো কাঠামোটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া শ্রমিকদের কান্নার আওয়াজ ও আর্তনাদ শোনা যাচ্ছিল। স্থানীয়রা অনেকেই ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে আটকে পড়াদের পানি পান করিয়েছেন।

এই ভয়াবহ দুর্ঘটনার পর রাজ্য সরকারের সচিবালয় নবান্নে জরুরি কন্ট্রোলরুম চালু করা হয়েছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে থাকা শেষ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow