কলকাতায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

ভারতের কলকাতায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) কলকাতার রাজারহাট নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে দুই দেশের প্রতিনিধিদল এ বৈঠকে বসেন। এর আগে, বৈঠকে যোগ দিতে গত বুধবার (২০ মে) কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। পরদিন বৃহস্পতিবার (২১ মে) প্রতিনিধিদলের সদস্যরা পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গা নদীর পানির প্রবাহ পরিদর্শনে যান। সেখানে ভারত-বাংলাদেশ যৌথ পর্যবেক্ষণ কেন্দ্রে (জয়েন্ট অবজারভেশন সাইট) গিয়ে তারা পানির নব্যতা ও প্রবাহের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন। এছাড়া ফারাক্কার ফিডার ক্যানেল ব্যারেজ সংলগ্ন এলাকাতেও যৌথ পর্যবেক্ষণ চালান বাংলাদেশ ও ভারতের নদী কমিশনের প্রতিনিধিরা। ফারাক্কা পরিদর্শন শেষে গতকাল শুক্রবার প্রতিনিধিদলটি আবার কলকাতায় ফিরে বৈঠকে অংশ নেয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সরকারের পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের একজন প্রধান কর্মক

কলকাতায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

ভারতের কলকাতায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) কলকাতার রাজারহাট নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে দুই দেশের প্রতিনিধিদল এ বৈঠকে বসেন।

এর আগে, বৈঠকে যোগ দিতে গত বুধবার (২০ মে) কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। পরদিন বৃহস্পতিবার (২১ মে) প্রতিনিধিদলের সদস্যরা পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গা নদীর পানির প্রবাহ পরিদর্শনে যান। সেখানে ভারত-বাংলাদেশ যৌথ পর্যবেক্ষণ কেন্দ্রে (জয়েন্ট অবজারভেশন সাইট) গিয়ে তারা পানির নব্যতা ও প্রবাহের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন।

এছাড়া ফারাক্কার ফিডার ক্যানেল ব্যারেজ সংলগ্ন এলাকাতেও যৌথ পর্যবেক্ষণ চালান বাংলাদেশ ও ভারতের নদী কমিশনের প্রতিনিধিরা। ফারাক্কা পরিদর্শন শেষে গতকাল শুক্রবার প্রতিনিধিদলটি আবার কলকাতায় ফিরে বৈঠকে অংশ নেয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সরকারের পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের একজন প্রধান কর্মকর্তা।

ডিডি/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow