কলাবাগান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রিয়াজুল, শেষ লোকেশন গাজীপুর

রাজধানীর কলাবাগান এলাকা থেকে রিয়াজুল (৪১) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কলাবাগানের বাসার সামনে থেকে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির তথ্য অনুযায়ী, রিয়াজুলের বাবার নাম বাবু শেখ এবং মায়ের নাম খাদিজা। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগান এলাকায় তিনি বসবাস করতেন। নিখোঁজের ঘটনায় তার ভাই দেলোয়ার হোসেন ১৩ আগস্ট কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়, ১১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে বাসার সামনে থেকে রিয়াজুল নিখোঁজ হন। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে রিয়াজুলের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না। তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন গাজীপুর এলাকায় পাওয়া গেছে বলে জানা গেছে। এই তথ্য পাওয়ার পর গাজীপুরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে তার সন্ধান করা হচ্ছে। এ বিষয়ে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আরিফ জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তার ব্যবহৃ

কলাবাগান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রিয়াজুল, শেষ লোকেশন গাজীপুর

রাজধানীর কলাবাগান এলাকা থেকে রিয়াজুল (৪১) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কলাবাগানের বাসার সামনে থেকে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডির তথ্য অনুযায়ী, রিয়াজুলের বাবার নাম বাবু শেখ এবং মায়ের নাম খাদিজা। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগান এলাকায় তিনি বসবাস করতেন।

নিখোঁজের ঘটনায় তার ভাই দেলোয়ার হোসেন ১৩ আগস্ট কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়, ১১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে বাসার সামনে থেকে রিয়াজুল নিখোঁজ হন। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে রিয়াজুলের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না। তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন গাজীপুর এলাকায় পাওয়া গেছে বলে জানা গেছে। এই তথ্য পাওয়ার পর গাজীপুরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে তার সন্ধান করা হচ্ছে।

এ বিষয়ে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আরিফ জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তার ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান গাজীপুর এলাকায় পাওয়া গেছে। ওই তথ্যসহ অন্যান্য বিষয় যাচাই করে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

রিয়াজুলের উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি। গায়ের রং শ্যামলা, মুখের আকৃতি লম্বাটে, চুল কালো-ছোট ও খাটো এবং ওজন আনুমানিক ৭০ কেজি। নিখোঁজের সময় তার পরনে কী পোশাক ছিল, সে বিষয়ে জিডিতে সুনির্দিষ্ট তথ্য উল্লেখ নেই।

পরিবারের পক্ষ থেকে রিয়াজুলের সন্ধান পেলে নিকটস্থ থানায় জানানো অথবা তার ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow