কল্যাণপুরে কাউন্টার বন্ধের নোটিশ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন মালিকরা

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সম্প্রতি দুই সিটির প্রশাসকরা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারাও ছিলেন। এরপর গত ৫ এপ্রিল ডিএমপি এক নির্দেশনায় ঢাকা মহানগরের ভেতরে অনুমোদনহীন সব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে সংশ্লিষ্টদের সাতদিনের আলটিমেটাম দেয়। এরই অংশ হিসেবে গত দুদিন ধরে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত দূরপাল্লার বাস কাউন্টারগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে। সেখানকার কাউন্টারগুলোতে টানিয়ে দেওয়া হয়েছে সাময়িকভাবে বন্ধের নোটিশ। কল্যাণপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার পরিবহনগুলো এখন গাবতলী বাস টার্মিনাল ও টেকনিক্যাল এলাকা থেকে ছেড়ে যাচ্ছে। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, কল্যাণপুরে কাউন্টার থাকবে কি না সে বিষয়ে আজ (বুধবার) মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বৈঠক করবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে সড়কে চলাচলকারী দূরপাল্লার এসি ও নন-এসি পরিবহনের ভাড়া নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে ওই বৈঠকে আলোচনা হবে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে রাজধানীর কল্যাণপু

কল্যাণপুরে কাউন্টার বন্ধের নোটিশ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন মালিকরা

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সম্প্রতি দুই সিটির প্রশাসকরা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারাও ছিলেন। এরপর গত ৫ এপ্রিল ডিএমপি এক নির্দেশনায় ঢাকা মহানগরের ভেতরে অনুমোদনহীন সব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে সংশ্লিষ্টদের সাতদিনের আলটিমেটাম দেয়।

এরই অংশ হিসেবে গত দুদিন ধরে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত দূরপাল্লার বাস কাউন্টারগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে। সেখানকার কাউন্টারগুলোতে টানিয়ে দেওয়া হয়েছে সাময়িকভাবে বন্ধের নোটিশ। কল্যাণপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার পরিবহনগুলো এখন গাবতলী বাস টার্মিনাল ও টেকনিক্যাল এলাকা থেকে ছেড়ে যাচ্ছে।

jagonews24

পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, কল্যাণপুরে কাউন্টার থাকবে কি না সে বিষয়ে আজ (বুধবার) মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বৈঠক করবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে সড়কে চলাচলকারী দূরপাল্লার এসি ও নন-এসি পরিবহনের ভাড়া নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে ওই বৈঠকে আলোচনা হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে রাজধানীর কল্যাণপুর বাস কাউন্টার এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সেখানে গিয়ে দেখা যায়, কাউন্টারগুলো বন্ধ। কোনো কোনো কাউন্টারের সামনে নোটিশ টানিয়ে সাময়িক অসুবিধা জন্য দুঃখ প্রকাশ করে যোগাযোগের নম্বর দিয়ে গাবতলী অথবা টেকনিক্যাল কাউন্টার থেকে টিকিট সংগ্রহের জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে। তবে অধিকাংশ কাউন্টারের সামনেই দূরপাল্লার পরিবহনগুলোর শ্রমিকদের দেখা মিলেছে।

jagonews24

সাধারণ সময়ে কাউন্টারের সামনে যে যানবাহন থেমে থাকার চিত্র দেখা যেতো, আজ তেমনটি দেখা যায়নি। কাউন্টারগুলো একদম ফাঁকা। যাত্রীদেরও তেমন আনাগোনা দেখা যায়নি।

হানিফ কাউন্টারের সামনে কথা হয় রংপুর-দিনাজপুর রুটের দূরপাল্লার পরিবহনের সুপারভাইজার শরীফের সঙ্গে। তিনি বলেন, কল্যাণপুর কাউন্টারের কার্যক্রম বন্ধ রয়েছে। এখন যাত্রীদের গাবতলী থেকে টিকিট নিতে হচ্ছে।

এসআর ট্রাভেলসের কাউন্টার মাস্টার তারেক বলেন, সব কাউন্টার বন্ধ। এখন যাত্রীদের গাবতলীতে যেতে হচ্ছে। আজ আমাদের মালিক সমিতির মিটিং হবে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

জানতে চাইলে তিনি বলেন, এই কাউন্টারগুলো এখান থেকে সরাবে নাকি এখানেই চলবে তা নিয়েই মিটিংটি হবে। এসি বাসের ভাড়ার বিষয়েও আলোচনা হবে। এছাড়া বিভিন্ন বাসের ক্যাটাগরি নির্ধারণ করা হবে।

শ্যামলী এন.আর ট্রাভেলসের দূরপাল্লার বাসের চালকের এক সহকারী বলেন, আমাদের কল্যাণপুরের কাউন্টার টোটালি বন্ধ। যেদিন সরকার খুলে দেবে সেদিন খুলবে। গাবতলীতে যে কাউন্টার আছে সেখান থেকে টিকিট দেওয়া হচ্ছে। আমরা এখানে এসে আড্ডা দিচ্ছি। আজ মালিকদের মিটিং আছে, দেখি কী হয়।

jagonews24

গত সোমবার (১৩ এপ্রিল) কল্যাণপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী দূরপাল্লার বাস এসবি পরিবহন তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানায়, সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আজ (সোমবার) থেকে এসবি সুপার ডিলাক্সের সব বাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাবে। গাবতলী কাউন্টার থেকে বাসে ওঠার জন্য যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে।

এর আগে গত ৫ এপ্রিল ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক বিজ্ঞপ্তিতে কাউন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সেখানে ঢাকা মহানগরের ভেতরে অনুমোদনহীন সব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে সংশ্লিষ্টদের সাতদিনের আলটিমেটাম দেয় ডিএমপি।

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নির্দেশনায় জানানো হয়।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow