কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বৃদ্ধি
কাঁচাপাট রপ্তানিকারকদের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে ঋণ পুনঃতফসিলের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কাঁচাপাট রপ্তানিকারকরা আগামী ৩০ জুন পর্যন্ত ঋণ পুনঃতফসিল করতে আবেদন করতে পারবেন বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রবিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ- ১ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
What's Your Reaction?
