কাঁঠালে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর
দেশে কাঁঠাল দিয়ে শিঙাড়া, সমুচা ও কাবাবসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কাঁঠাল দিয়ে তৈরি এসব কাবাব ও সবজিভিত্তিক পণ্যের পুষ্টিমানও তুলনামূলকভাবে বেশি। তিনি আরও জানান, কাঁঠালভিত্তিক এই ধরনের পণ্য নিয়ে বিশ্বের কয়েকটি দেশ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে এবং এখান থেকে কাঁঠাল নিয়ে তারা এসব প্রক্রিয়াজাত পণ্য তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মন্ত্রী বলেন, দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা এখন ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন। তিনি আরও জানান, ইতোমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে এবং চলতি বছরে কাঁঠাল রপ্তানি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে চীনের সঙ্গে একটি চুক্তির কাছাকাছি পৌঁছানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আগামী দিনে বাংলাদেশ ফল রপ্তানিতে সামনে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত
দেশে কাঁঠাল দিয়ে শিঙাড়া, সমুচা ও কাবাবসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কাঁঠাল দিয়ে তৈরি এসব কাবাব ও সবজিভিত্তিক পণ্যের পুষ্টিমানও তুলনামূলকভাবে বেশি।
তিনি আরও জানান, কাঁঠালভিত্তিক এই ধরনের পণ্য নিয়ে বিশ্বের কয়েকটি দেশ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে এবং এখান থেকে কাঁঠাল নিয়ে তারা এসব প্রক্রিয়াজাত পণ্য তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মন্ত্রী বলেন, দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা এখন ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে এবং চলতি বছরে কাঁঠাল রপ্তানি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে চীনের সঙ্গে একটি চুক্তির কাছাকাছি পৌঁছানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আগামী দিনে বাংলাদেশ ফল রপ্তানিতে সামনে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতে বরাদ্দ কমানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কৃষির বরাদ্দ কমেনি, বরং আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। এর বাইরে প্রণোদনা ও উন্নয়ন বাজেটও রয়েছে। যারা বরাদ্দ কমেছে বলে বলছেন, তারা হয়তো সঠিক হিসাব করেননি।
What's Your Reaction?