কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদের রিট, শুনানি নির্বাচনের পর

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা আপিল আবেদনের শুনানি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর অনুষ্ঠিত হবে।  মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে ‘নট টু ডে’ (Not today) আদেশ দেন। দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগে কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দিলে নাহিদ ইসলাম আপিল বিভাগে আবেদন করেন। মঙ্গলবার সেই আবেদনের শুনানির দিন ধার্য থাকলেও আদালত তা নির্বাচনের পর পর্যন্ত মুলতবি করেছেন। আদালতে কাইয়ুমের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অন্যদিকে নাহিদ ইসলামের পক্ষে লড়ছেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। এদিকে ঢাকা-১১ আসনের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে পাল্টা রিট আবেদনের মাধ্যমে। এনসিপি প্রধান নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়েও হাইকোর্টে র

কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদের রিট, শুনানি নির্বাচনের পর

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে করা আপিল আবেদনের শুনানি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে ‘নট টু ডে’ (Not today) আদেশ দেন।

দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগে কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দিলে নাহিদ ইসলাম আপিল বিভাগে আবেদন করেন। মঙ্গলবার সেই আবেদনের শুনানির দিন ধার্য থাকলেও আদালত তা নির্বাচনের পর পর্যন্ত মুলতবি করেছেন।

আদালতে কাইয়ুমের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অন্যদিকে নাহিদ ইসলামের পক্ষে লড়ছেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

এদিকে ঢাকা-১১ আসনের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে পাল্টা রিট আবেদনের মাধ্যমে। এনসিপি প্রধান নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়েও হাইকোর্টে রিট করেছেন এই আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শামীম আহমেদ। ওই রিটে অভিযোগ করা হয়, নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তিনি হলফনামায় তা গোপন করেছেন।

তবে এনসিপি'র পক্ষ থেকে এই অভিযোগকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করা হয়েছে। তাদের মতে, মূলত বিএনপির প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের ইস্যুটি ধামাচাপা দিতেই জাতীয় পার্টিকে দিয়ে এই রিট করানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আদালতের আজকের আদেশের ফলে ড. এমএ কাইয়ুমের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা থাকছে না। তবে নির্বাচনের পরে এই শুনানির ফলাফল ঢাকা-১১ আসনের ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে এখন জনমনে নানা কৌতূহল বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow