কাউকে দুর্নীতির সুযোগ দেব না: এমপি নাছির
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো ধরনের দুর্নীতি করার সুযোগ দেব না। যারা দলের নাম ব্যবহার করে চুরি-দুর্নীতি করতে পারছে না, তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে থানা পয়েন্টে দিরাই উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাছির উদ্দিন চৌধুরী বলেন, আজকের এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ। এর বাইরে বিএনপির নামে আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ আগস্ট বিএনপির নামে যারা আলাদা সমাবেশ করার চেষ্টা করছে, তারা মূলত দলে বিভক্তি সৃষ্টি করতে চায়। তাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নিজের বিরুদ্ধে চলমান নানা অভিযোগ ও অপপ্রচারের জবাবে তিনি বলেন, আমার কোনো ভাই নেই, আমি একা। এমনকি আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। এরপরও একটি মহল আমার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। তারা বলে আমি লাখ লাখ টাকা লুটপাট করছি। যারা এসব অভিযোগ করে, তাদের জিজ্ঞাসা করুন- আসলে কত টাকা বরাদ্দ এসেছে? প্রয়োজন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে তথ্য জেনে নিন। দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো ধরনের দুর্নীতি করার সুযোগ দেব না। যারা দলের নাম ব্যবহার করে চুরি-দুর্নীতি করতে পারছে না, তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে থানা পয়েন্টে দিরাই উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দিন চৌধুরী বলেন, আজকের এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ। এর বাইরে বিএনপির নামে আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ আগস্ট বিএনপির নামে যারা আলাদা সমাবেশ করার চেষ্টা করছে, তারা মূলত দলে বিভক্তি সৃষ্টি করতে চায়। তাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
নিজের বিরুদ্ধে চলমান নানা অভিযোগ ও অপপ্রচারের জবাবে তিনি বলেন, আমার কোনো ভাই নেই, আমি একা। এমনকি আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। এরপরও একটি মহল আমার বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। তারা বলে আমি লাখ লাখ টাকা লুটপাট করছি। যারা এসব অভিযোগ করে, তাদের জিজ্ঞাসা করুন- আসলে কত টাকা বরাদ্দ এসেছে? প্রয়োজন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে তথ্য জেনে নিন।
দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে সংসদ সদস্য বলেন, আমি যতদিন বেঁচে আছি, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দুর্নীতি করার সুযোগ দেব না।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহ আলম, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা রজব আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সদস্য কায়সার ইসলাম ও সোহেল মিয়া, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, তাড়ল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীন ইসলাম, করিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির মিয়া, চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ও ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ দীপ আলী প্রমুখ।
What's Your Reaction?