কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঈদযাত্রায় সড়কে লক্কড়-ঝক্কড় বাসের চলাচল ঠেকাতে মোবাইল কোর্টের অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। এছাড়া ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে বলেও নির্দেশনা দেন তিনি।  শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। লক্কড়-ঝক্কড় বাস রাস্তায় নামবে না। যাত্রীদের সেবা দেওয়ার জন্য কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব, সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে। তিনি জানান, এবার ঈদে টার্মিনালসহ মহানগরীতে ব্যাপক সংখ্যক ডিবি, সোয়াটসহ ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাক-লরি চলাচল বন্ধ রাখা হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, বিআরটিএ চার্টে উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি নিলে ওই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে।  এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক-শ্রমিকসহ সবাই একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাস মা

কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঈদযাত্রায় সড়কে লক্কড়-ঝক্কড় বাসের চলাচল ঠেকাতে মোবাইল কোর্টের অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। এছাড়া ঈদের সময় কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে বলেও নির্দেশনা দেন তিনি। 

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। লক্কড়-ঝক্কড় বাস রাস্তায় নামবে না। যাত্রীদের সেবা দেওয়ার জন্য কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব, সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।

তিনি জানান, এবার ঈদে টার্মিনালসহ মহানগরীতে ব্যাপক সংখ্যক ডিবি, সোয়াটসহ ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাক-লরি চলাচল বন্ধ রাখা হবে।

কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, বিআরটিএ চার্টে উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি নিলে ওই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে। 

এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক-শ্রমিকসহ সবাই একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow