কাউসার মাহমুদের কবিতা : তৃতীয় পক্ষের প্রেম
তুমি সন্ধ্যা, সে ভাঁটফুল
তোমরাই ফোটো—প্রতিটি পর্বেই জড়িয়ে
একে অন্যকে ভালোবাসাবাসি করো
তীব্র জ্বরের মতো বেঘোরে তুমি তাকে পাহারা দাও
কাঁদো, হাসো, কখনো স্মৃতি স্মৃতি করে আঁৎকে উঠো যদিও
আমি বড়ো দুঃখী হই।
যেন আমারও প্রেম ছিল মনে
আমিও কেন যে ভালোবেসে ফেলেছিলাম?
অযথাই, অনাহূত !
এসে চুপচাপ কেন যে তোমাদের এই প্রেম দেখে,
আমিও ব্যথাতুর হলাম!
সে কথাই ভাবি।
যদিও বিচ্ছেদ; অজস্র অবহেলা তোমাদের পরস্পরে
তবু তোমাদের মিলনই সর্বময়, মুখ্য ও অনন্ত
সেখানে আমি কে পথিক!
নির্লিপ্ত ভঙ্গিতে কেবলই তোমাদের ভালোবাসাবাসি দেখি
আকৃষ্ট হই
নিজের অসংযত হৃদয়টা কাঁধে তুলে নিঃশব্দে হাঁটি
হেঁটে হেঁটে আবারও তোমার দিকেই যাই
সেখানে এখনও সন্ধ্যা
পাতায় পাতায় রক্তজবার দোল
শিশিরের জল
আমার ভারবাহী হৃদয় আর তোমাদের প্রেমিক প্রেমিকার ফোঁটা।