কাগজের পত্রিকার চেয়ে অনলাইনেই বেশি ভরসা তরুণ পাঠকের
খবরের জন্য এখন আর ভোরবেলা পত্রিকার অপেক্ষায় বসে থাকতে হয় না। হাতের স্মার্টফোনেই মুহূর্তের মধ্যে ব্রেকিং নিউজ, বিশ্লেষণ আর ভিডিও প্রতিবেদন পৌঁছে দিচ্ছে অনলাইন নিউজ পোর্টালগুলো। সময়ের এই পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বদলে গেছে পাঠকের খবর পড়ার অভ্যাসও। ছাপা পত্রিকার জায়গা দ্রুতই দখল করে নিচ্ছে ডিজিটাল মাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-পেপার। পাঠকের এই অভ্যাস বদলের মূল কারণ কী? তারা কি পুরোপুরি অনলাইনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন, নাকি ছাপা কাগজের আবেদন এখনো রয়ে গেছে? সংবাদমাধ্যমের এই পালাবদল নিয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার পাঠকদের নিজস্ব ভাবনার কথা জানাচ্ছেন তানজিদ শুভ্র- কামরান চৌধুরী কবি ও কথাসাহিত্যিক তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের সংবাদ গ্রহণের ধরন বদলে গেছে। বর্তমান প্রজন্ম দ্রুততা ও সহজলভ্যতার কারণে অনলাইন নিউজ পোর্টালের ওপর বেশি নির্ভরশীল। তবে তথ্যের এই গতি যেমন সুযোগ তৈরি করেছে, তেমনি ভুয়া খবরের ঝুঁকিও বাড়িয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা কোনো সংবাদ আমি সরাসরি বিশ্বাস করি না, প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে মিলিয়ে দেখি। ছাপা পত্রিকার সবচেয়ে বড় শক
খবরের জন্য এখন আর ভোরবেলা পত্রিকার অপেক্ষায় বসে থাকতে হয় না। হাতের স্মার্টফোনেই মুহূর্তের মধ্যে ব্রেকিং নিউজ, বিশ্লেষণ আর ভিডিও প্রতিবেদন পৌঁছে দিচ্ছে অনলাইন নিউজ পোর্টালগুলো। সময়ের এই পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বদলে গেছে পাঠকের খবর পড়ার অভ্যাসও। ছাপা পত্রিকার জায়গা দ্রুতই দখল করে নিচ্ছে ডিজিটাল মাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-পেপার। পাঠকের এই অভ্যাস বদলের মূল কারণ কী? তারা কি পুরোপুরি অনলাইনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন, নাকি ছাপা কাগজের আবেদন এখনো রয়ে গেছে? সংবাদমাধ্যমের এই পালাবদল নিয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার পাঠকদের নিজস্ব ভাবনার কথা জানাচ্ছেন তানজিদ শুভ্র-
কামরান চৌধুরী
কবি ও কথাসাহিত্যিক
তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের সংবাদ গ্রহণের ধরন বদলে গেছে। বর্তমান প্রজন্ম দ্রুততা ও সহজলভ্যতার কারণে অনলাইন নিউজ পোর্টালের ওপর বেশি নির্ভরশীল। তবে তথ্যের এই গতি যেমন সুযোগ তৈরি করেছে, তেমনি ভুয়া খবরের ঝুঁকিও বাড়িয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা কোনো সংবাদ আমি সরাসরি বিশ্বাস করি না, প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে মিলিয়ে দেখি। ছাপা পত্রিকার সবচেয়ে বড় শক্তি হলো এর সম্পাদনাগত মান ও বিশ্বাসযোগ্যতা। তাই ডিজিটাল মাধ্যমকে আমি ছাপা পত্রিকার বিকল্প নয়, সময়োপযোগী পরিপূরক হিসেবে দেখি।
মোছা. মিথিলা খাতুন
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
বর্তমান প্রজন্মের কাছে ডিজিটাল মাধ্যমে খবর পড়ার প্রবণতা বৃদ্ধির মূল কারণ এর সহজলভ্যতা। সকালের কাগজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। অনেক সময় স্বনামধন্য পত্রিকাগুলো গ্রামাঞ্চলে সহজে পৌঁছায় না, সেই শূন্যতা দারুণভাবে পূরণ করছে অনলাইন মাধ্যম। তবে আমি কোনো মাধ্যমকে অন্ধভাবে বিশ্বাস না করে অন্য সংবাদমাধ্যমে ক্রস-চেক করে নিই। ডিজিটাল সংবাদপাঠের সবচেয়ে বড় সুবিধা হলো তাৎক্ষণিকতা, আর অসুবিধা হলো যাচাইহীন তথ্যের দৌরাত্ম্য।
আহমেদ শিমু
ঔপন্যাসিক
আমি প্রধানত নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল ও ই-পেপার থেকে সংবাদ পড়ি। ছাপা পত্রিকা এখন নিয়মিত পড়া হয় না। অনলাইনে তাৎক্ষণিক আপডেট এবং যে কোনো স্থান থেকে সংবাদ পড়ার সুযোগই এর প্রধান কারণ। তবে দ্রুত আপডেটের যুগে অনেকেই সংক্ষিপ্ত সংবাদ পড়তে আগ্রহী হলেও গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে আমি এখনো বিশ্লেষণধর্মী প্রতিবেদন পড়তে পছন্দ করি। ছাপা পত্রিকার গোছানো উপস্থাপনা ও সংরক্ষণযোগ্যতার কারণে ভবিষ্যতেও এর গুরুত্ব পুরোপুরি শেষ হবে না।
মোছা. সাদিয়া সুলতানা রিমি
শিক্ষার্থী ও লেখক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সত্যি বলতে, সর্বশেষ কবে ছাপা পত্রিকা হাতে নিয়ে পড়েছি তা নির্দিষ্ট করে মনে নেই। সময়ের পরিবর্তন ও ব্যস্ততার কারণে স্মার্টফোনেই প্রয়োজনীয় সব সংবাদ সহজে পেয়ে যাই। নতুন প্রজন্ম তাৎক্ষণিক তথ্য পেতে অভ্যস্ত, তাই তারা পরদিনের ছাপা পত্রিকার জন্য অপেক্ষা করতে চায় না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ দেখলে সেটিকে চূড়ান্ত সত্য ধরে নিই না, অন্তত দুই-তিনটি নির্ভরযোগ্য অনলাইন পোর্টালে মিলিয়ে দেখি।
মোহাম্মদ অংকন
চাকরিজীবী
আমার দৃষ্টিতে ই-পেপার বা অনলাইন পোর্টাল ছাপা পত্রিকার বিকল্প হওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রেই পরিপূরক। যারা কাগজ হাতে নিয়ে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য ছাপা পত্রিকার আবেদন সব সময় থাকবে। আবার প্রযুক্তিনির্ভর পাঠকের জন্য ই-পেপার বা ডিজিটাল সংবাদমাধ্যম অত্যন্ত কার্যকর। ভবিষ্যতে এই দুই মাধ্যম পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহাবস্থানের মাধ্যম হিসেবেই টিকে থাকবে।
উম্মে সালমা ত্বোহা
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
ছোটবেলায় ছাপা কাগজ হাতে নিয়ে পড়ার স্মৃতি অনেক সুন্দর ছিল। বর্তমানে দীর্ঘ সময় বসে বড় লেখা পড়ার অভ্যাস অনেকটাই কমে গেছে। এখন বেশিরভাগ সময় স্ক্রিনেই পত্রিকা পড়ার অভ্যাস তৈরি হয়েছে। পুরো লেখা পড়ার সময় না থাকলেও হেডলাইনগুলো পড়ার চেষ্টা করি। তারপরও মনে হয়, পত্রিকা পড়ার যে আক্ষরিক স্বাদ, তা ছাপা কাগজে যতটা পাওয়া যায় স্ক্রিনে ততটা আনন্দ পাওয়া যায় না।

জুলাই বাঙালিকে যেসব স্মৃতি মনে করায়
নাইমা খাতুন
শিক্ষার্থী, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ
একটা সময় ঘোলাটে কাগজে পত্রিকা পড়াটাকে আভিজাত্য মনে করা হতো। বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতায় এক ক্লিকেই নিউজ পোর্টাল বা পত্রিকার সফট কপি পাওয়া যায়। আরামপ্রিয় প্রজন্ম তাই কষ্ট করে ছাপা পত্রিকা পড়তে কিছুটা অনাগ্রহ দেখায়। তবে অনলাইনে তথ্যের বিস্ফোরণের কারণে ভুল তথ্যও দ্রুত ছড়াচ্ছে। তাই সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠিত নিউজ পোর্টালকেই আমি বেশি গুরুত্ব দিই। সর্বোপরি, গ্রাহকের চাহিদা অনুযায়ী ছাপা ও অনলাইন পত্রিকা উভয়ই প্রয়োজনীয়।
কেএসকে
What's Your Reaction?
