কাজীর দেউরী-লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত, ৫০ দোকান উচ্ছেদ
চট্টগ্রাম নগরের কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত এস এস খালেদ সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৫০টি অবৈধ দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (৪ আগস্ট) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিক সূত্র জানায়, এস এস খালেদ সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০টি দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), কোতোয়ালি থানা পুলিশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এমআরএএইচ/এমএএইচ/
চট্টগ্রাম নগরের কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত এস এস খালেদ সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৫০টি অবৈধ দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
মঙ্গলবার (৪ আগস্ট) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক সূত্র জানায়, এস এস খালেদ সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০টি দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), কোতোয়ালি থানা পুলিশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এমএএইচ/
What's Your Reaction?