কাজের খোঁজে বেরিয়েছিলেন ১৩ দিনমজুর, লাশ হয়ে বাড়ি ফিরছেন সাতজন

কুমিল্লার দাউদকান্দির হাসানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। তারা সবাই পেশায় দিনমজুর ছিলেন। দিনাজপুর থেকে চালবোঝাই ট্রাকে চড়ে চট্টগ্রাম যাচ্ছিলেন কাজের খোঁজে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসানপুরে দুর্ঘটনায় হতাহতরা সবাই দিনমজুর। তারা কাজের সন্ধানে দিনাজপুর থেকে কমভায় চালবোঝাই ট্রাকে চড়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাসানপুরে তাসফিন পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন মারা যান। আহত হন আরও ছয় জন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই এলাকার আলমের ছেলে সোহরাব

কাজের খোঁজে বেরিয়েছিলেন ১৩ দিনমজুর, লাশ হয়ে বাড়ি ফিরছেন সাতজন

কুমিল্লার দাউদকান্দির হাসানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। তারা সবাই পেশায় দিনমজুর ছিলেন। দিনাজপুর থেকে চালবোঝাই ট্রাকে চড়ে চট্টগ্রাম যাচ্ছিলেন কাজের খোঁজে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসানপুরে দুর্ঘটনায় হতাহতরা সবাই দিনমজুর। তারা কাজের সন্ধানে দিনাজপুর থেকে কমভায় চালবোঝাই ট্রাকে চড়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাসানপুরে তাসফিন পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন মারা যান। আহত হন আরও ছয় জন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই এলাকার আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), জেলার বিরাপুর উপজেলার ভাইঘর উপজেলার উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) ও রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।

জাহিদ পাটোয়ারী/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow