কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে।  জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয় গতকাল মঙ্গলবার (১৪ জুলাই)। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সেখানে আরও বলা হয়, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের একজন অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এ বছরের ১২ জুলাই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।এ ছাড়া, অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে।  জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয় গতকাল মঙ্গলবার (১৪ জুলাই)। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সেখানে আরও বলা হয়, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের একজন অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এ বছরের ১২ জুলাই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।এ ছাড়া, অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন। তিনি আধুনিক কাতারের স্থপতি হিসেবে বিবেচিত হন। কাতারের বর্তমান আমিরের বাবা শেখ হামাদ জ্বালানিসমৃদ্ধ দেশটির উন্নয়নের প্রধানতম ব্যক্তি ছিলেন।

শেখ হামাদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। শোক, সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল দোহায় গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow