কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের
কাতারের আল উদেইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং কৌশলগত জ্বালানি সরবরাহে ব্যবহৃত কয়েকটি বিমান ধ্বংস করা হয়েছে। খবর আল জাজিরার। তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, ‘মার্কিন শত্রু এবং এ অঞ্চলে তাদের ঘাঁটির স্বাগতিক দেশগুলোকে জানা উচিত, রেড লাইন অতিক্রম করে মানুষ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলার মূল্য অত্যন্ত কঠিন ও ভয়াবহ হবে।’ বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, ‘শত্রুপক্ষ যদি এই ধারা অব্যাহত রাখে, তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে। সেই জবাব ইতিহাসের যুদ্ধগুলোর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে।’ এর আগে, ওমানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে ইরান। শুক্রবার ভোরে পরিচালিত এই অভিযানে আইআরজিসির নৌ ইউনিট অংশ নেয়।
কাতারের আল উদেইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং কৌশলগত জ্বালানি সরবরাহে ব্যবহৃত কয়েকটি বিমান ধ্বংস করা হয়েছে। খবর আল জাজিরার।
তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, ‘মার্কিন শত্রু এবং এ অঞ্চলে তাদের ঘাঁটির স্বাগতিক দেশগুলোকে জানা উচিত, রেড লাইন অতিক্রম করে মানুষ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলার মূল্য অত্যন্ত কঠিন ও ভয়াবহ হবে।’
বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, ‘শত্রুপক্ষ যদি এই ধারা অব্যাহত রাখে, তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে। সেই জবাব ইতিহাসের যুদ্ধগুলোর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে, ওমানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে ইরান। শুক্রবার ভোরে পরিচালিত এই অভিযানে আইআরজিসির নৌ ইউনিট অংশ নেয়।
What's Your Reaction?