কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, কাতারে জব্দ থাকা ইরানের অর্থ দেশের প্রয়োজনীয় পণ্য ক্রয়ে ব্যবহারের বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকের পর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে গারিবাবাদি বলেন, কাতারের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রাথমিকভাবে ছয় বিলিয়ন ডলারের একটি অংশ কীভাবে ব্যয় করা হবে, সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, ইরানের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য ক্রয় করে দেশটির কাছে সরবরাহ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের জব্দ বা সীমাবদ্ধ তহবিল ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। তবে এই অর্থ কী প্রক্রিয়ায় ছাড় করা হবে, কীভাবে ব্যবহার করা হবে এবং কবে থেকে তা কার্যকর হবে এসব বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র : এএফপি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow