কাতারে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লিটন দাস (২৩) নামের এক কাতার প্রবাসী চারতলা ভবন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় অসাবধানতাবশত একটি ভবনের চারতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লিটন দাস কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার নান্টু দাসের ছেলে। জানা যায়, লিটন দাস কাতারে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতো। কাজের সময় হঠাৎ মাথা ঘুরে চারতলা ভবন থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। লিটনের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে লিটন দাসের বন্ধু জামিল আহমেদ বলেন, আমরা শুনেছি কাজের সময় অসাবধানতাবশত ভবন থেকে পড়ে লিটনের মৃত্যু হয়েছে। এম ইসলাম/এমআরএম

কাতারে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লিটন দাস (২৩) নামের এক কাতার প্রবাসী চারতলা ভবন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় অসাবধানতাবশত একটি ভবনের চারতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত লিটন দাস কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার নান্টু দাসের ছেলে।

জানা যায়, লিটন দাস কাতারে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতো। কাজের সময় হঠাৎ মাথা ঘুরে চারতলা ভবন থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। লিটনের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে লিটন দাসের বন্ধু জামিল আহমেদ বলেন, আমরা শুনেছি কাজের সময় অসাবধানতাবশত ভবন থেকে পড়ে লিটনের মৃত্যু হয়েছে।

এম ইসলাম/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow